advertisement

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার সময়ে অগ্নিকাণ্ড! সিলিন্ডারের পাইপ লিক করে বিপত্তি! অগ্নিদগ্ধ রাধুনি, কী অবস্থায় পড়ুয়ারা?

Last Updated:

Anganwadi Worker Burnt: গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে অগ্নিদগ্ধ অঙ্গনওয়াড়ি কর্মী। মহেশতলা ব্লকের আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আশুতি মোল্লাপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে সকালে রান্নার সময়ে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই সময়ে স্কুলে কোন পড়ুয়া না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

মহেশতলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড
মহেশতলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: আশুতিতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে অগ্নিদগ্ধ অঙ্গনওয়াড়ি কর্মী। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আশুতি মোল্লাপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের এক রাধুনি, ঊষা নস্কর (৫৫) অগ্নিদগ্ধ হয়ে আহত হন।
যদিও সেই সময় স্কুল শুরু না হওয়ায় কোন শিশু স্কুলে পৌঁছয়নি ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাস্থলে বজবজ ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন পৌঁছালেও আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ কয়ালের কথা অনুযায়ী, স্থানীয় মানুষজনের সহায়তাতেই খুব দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।
আরও পড়ুনঃ সাতসকালে চা খেতে গিয়ে চাঞ্চল্যকর কাণ্ড! র*ক্তে ভেসে যাচ্ছে চায়ের দোকান! দোকানদারের হাতেই খু*ন…!
ওই একই রান্নাঘরে সকালে যেমন অঙ্গনওয়াড়ির রান্না হয় ঠিক তেমনই দুপুরে মিড-ডে মিল রান্নাও করা হয়। ফলস্বরূপ ওই মুহূর্তে রান্নাঘরে আরও চারটি ভরা সিলিন্ডার মজুত ছিল। স্থানীয়রা খুব দ্রুত সেগুলোকে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেন। আগুন লেগে যাওয়ার কারণে রান্নাঘরে থাকা চাল, ডাল, ডিম-সহ রান্নার সমস্ত মশলা, জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বড়সড় দুর্ঘটনা এড়াতে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পঠন-পাঠন বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সাময়িকভাবে শুক্রবার স্কুল বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে সিইএসসির কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ যাতে পুনরায় চালু করা যায় তার চেষ্টা করছেন। উষা নস্কর নামে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে আপাতত প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগুন নেভাতে গিয়ে তার দুটি হাত বেশ খানিকটা ঝলসে গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার সময়ে অগ্নিকাণ্ড! সিলিন্ডারের পাইপ লিক করে বিপত্তি! অগ্নিদগ্ধ রাধুনি, কী অবস্থায় পড়ুয়ারা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement