advertisement

Madhyamik Examination 2024: ২ তারিখ থেকে মাধ্যমিক, পরীক্ষাকেন্দ্রে নতুন কী কী থাকছে?

Last Updated:

নদিয়ার শান্তিপুরে রয়েছে মাধ্যমিক পরীক্ষার ১৩ টি পরীক্ষাকেন্দ্র। এরমধ্যে শান্তিপুর-এ জোনে রয়েছে রবীন্দ্র বিদ্যাপীঠ, যেখানে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪০০ এরও বেশি

চলছে পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি পর্ব
চলছে পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি পর্ব
নদিয়া: মাঝে আর একটা দিন, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্র গুলি পুরোপুরি প্রস্তুত মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনে যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। এবারে পরীক্ষা শুরুর হবে দু’ঘণ্টা আগে, ৯:৪৫ থেকে। ফলে পরীক্ষার্থীদেরও বিশেষ ষভাবে প্রস্তুত থাকতে হচ্ছে। আসুন এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক পরীক্ষা কেন্দ্রগুলিতে কী কী ব্যবস্থা রাখা হয়েছে।
নদিয়ার শান্তিপুরে রয়েছে মাধ্যমিক পরীক্ষার ১৩ টি পরীক্ষাকেন্দ্র। এরমধ্যে শান্তিপুর-এ জোনে রয়েছে রবীন্দ্র বিদ্যাপীঠ, যেখানে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪০০ এরও বেশি। শান্তিপুর-বি’এর মধ্যে রয়েছে মালঞ্চ হাইস্কুল, যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১১০০-এর কাছাকাছি। ফুলিয়ায় রয়েছে ফুলিয়া শিক্ষা নিকেতন, সেখানেও পরীক্ষার্থীর সংখ্যাটা একইরকম।
advertisement
advertisement
প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রেই একজন করে অ্যাডিশনাল সুপারভাইজার থাকবেন। পরীক্ষার্থীদের যাতে কোন‌ও অসুবিধা না হয় সেই বিষয়টি তাঁরা নিশ্চিত করবেন। উল্লেখ্য, এই বছর পরীক্ষা শুরুর সময় এগিয়ে আসায় পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনরকম অসুবিধার মুখে পড়তে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
রানাঘাট সাব ডিভিশনের মনিটারিং টিমের সদস্য সঞ্জীব কুমার পোদ্দার বলেন, পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের সময়সূচী মেনে পরীক্ষা হলে দূরের এলাকা থেকে উত্তরপত্র তাদের অফিসে পৌঁছতে নানা রকম সমস্যা হত। তাই এবার পরীক্ষা শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। তবে এর ফলে পরীক্ষার্থীরাও পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
advertisement
মৈনাক দেবনাথ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2024: ২ তারিখ থেকে মাধ্যমিক, পরীক্ষাকেন্দ্রে নতুন কী কী থাকছে?
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement