Most Polluted School: ভাগাড়ের মধ্যে ক্লাস! একবার এই স্কুলে আসবেন নাকি
- Reported by:RAHI HALDAR
- Published by:kaustav bhowmick
Last Updated:
এই স্কুলে ক্লাস করতে হয় দুর্গন্ধের মধ্যে। চারিদিকে বারো মাস জল জমে থাকে। আগাছার জঙ্গলে ভরে আছে। মশা, মাছির উপদ্রব তো আছেই
হুগলি: স্কুলে পড়াশোনা করতে এসে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে পড়ুয়াদের। দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। তার উপর প্রতিদিন স্কুলে আসতে হয় নোংরা আবর্জনার স্তূপ পেরিয়ে। ব্যান্ডেল বিদ্যামন্দির প্রাইমারি, হাই ও গার্লস তিনটি স্কুলে এক হাজারের বেশি পড়ুয়া ও শিক্ষক নিত্য দূষন যন্ত্রণায় কাতর হয়ে উঠেছেন।
ব্যান্ডেলের এই স্কুলে ক্লাস করতে হয় দুর্গন্ধের মধ্যে। চারিদিকে বারো মাস জল জমে থাকে। আগাছার জঙ্গলে ভরে আছে। মশা, মাছির উপদ্রব তো আছেই। এলাকার বাসিন্দারা বাড়ির নোংরা ময়লা ফেলে যায় স্কুলের সামনে। এমনকি গবাদিপশুর মৃতদেহ’ও ফেলা হয় সেখানে। কুকুরে টেনে নিয়ে স্কুলে ঢুকে পড়ে। এক কথায় নরকের মধ্যেই চলে ক্লাস!
advertisement
advertisement
বাধ্য হয়ে তিন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকরা এবার রাস্তায় নামলেন। ব্যান্ডেলে রেল কোয়ার্টার এলাকা, ক্যান্টিন বাজার, স্টেশন রোড, নলডাঙা, আমবাগান এলাকায় এর প্রতিবাদে পদযাত্রা করেন তাঁরা। পড়ুয়াদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘স্কুলের সুস্থ পরিবেশ ফিরিয়ে দাও’, ‘দূষণ মুক্ত বিদ্যালয় চাই।’
আরও খবর পড়তে ফলো করুন
বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক বাবলু জানা বলেন, আমাদের মিছিলের উদ্দেশ্য হল স্কুলের পারিপার্শ্বিক পরিবেশ একেবারে জঘন্য অবস্থায় রয়েছে। এই পরিবেশের মধ্যে আমাদের পঠন-পাঠন চালানো অসম্ভব হয়ে উঠেছে। ক্লাস যখন হচ্ছে ছেলেমেয়েরা নাকে হাত দিয়ে বসে থাকছে। আমরা পড়ুয়াদের বলি স্বাস্থ্যকর পরিবেশের কথা। কিন্তু এখানে তা নেই।মানুষজন তাঁদের বাড়ির সমস্ত আবর্জনা এনে স্কুলের সামনে ফেলছে। স্কুলের পিছনের গেট খোলা যায় না।গবাদিপশুর মৃতদেহ ফেলা হচ্ছে। স্কুলের শিক্ষিকা অনন্যা মুখোপাধ্যায় বলেন, আমরা এই উদ্যোগ নিয়েছি কারণ আমাদের স্কুল খুব সুন্দর পরিবেশ ছিল ১৯৫৩ সাল থেকে। কিন্তু ইদানিং সেই পরিবেশ অনেকাংশে নষ্ট হয়েছে। সচেতনতার অভাবে মানুষ পরিবেশ নষ্ট করছে। ফলে স্কুল করা মুশকিল হচ্ছে। অভিভাবক তাপসী গায়েন বলেন, এত আবর্জনা দেখেও মানুষ সচেতন হচ্ছে না। প্রচার না করলে মানুষকে বোঝানো যাচ্ছে না। এই স্কুলে আমাদের এলাকারই বাচ্চারা পড়ে। বিদ্যামন্দির স্কু্লের একাদশ শ্রেণির ছাত্রী রূপসা দাস বলেন, আমরা চাইছি স্কুলের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাক। আবর্জনা কেউ যেন না ফেলে। এটা সবারই বলা উচিত। আমাদের ক্লাস করতে ভীষন অসুবিধা হয়। গন্ধে টেকা যায় না।স্কুলের পাশে গবাদি পশু কুকুর ফেলে যায়, বারণ করলেও শোনে না।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2024 8:53 PM IST







