Migrant Labour Accidental Death: দুর্ঘটনা নাকি হত্যা? মুম্বইয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:kaustav bhowmick
Last Updated:
বছর ২৮-এর কারিমুল ইসলাম গাজি ১০ বছর আগে মুম্বইতে রাজমিস্ত্রি কাজ করতে চলে যায়
উত্তর ২৪ পরগনা: ভিন রাজ্যে ট্রেন থেকে পড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। দেহ ফিরল সীমান্তের গ্রামে। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার কৈজুরি গ্রাম পঞ্চায়েতের ভাদুরিয়া গ্রামের ঘটনা।
বছর ২৮-এর কারিমুল ইসলাম গাজি ১০ বছর আগে মুম্বইতে রাজমিস্ত্রি কাজ করতে চলে যায়। গত ২৮ জানুয়ারি সে রাজমিস্ত্রির কাজ সেরে ট্রেনে করে বাড়ি ফিরছিল। সেই সময় মুম্বইয়ের ভাইন্ডার স্টেশনের কাছে ট্রেন থেকে পরে ওই যুবকের মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ট্রেন থেকে পড়ে ছেলের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারে। ঠিকাদার সংস্থার ফোনে এই খবর শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের আত্মীয়-স্বজন। তাঁদের আশঙ্কা, শত্রুতার জেরে কেউ হয়ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বাংলার এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। মৃতের পরিবারের দাবি, উপযুক্ত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন। পাশাপাশি পরিবারের রোজগেরে ছেলে এইভাবে অকালে চলে যাওয়ায় কিভাবে সংসার চলবে সেটাও এখন প্রশ্নের মুখে পড়ে গিয়েছে।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2024 8:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migrant Labour Accidental Death: দুর্ঘটনা নাকি হত্যা? মুম্বইয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের








