advertisement

Local Business Ideas: বেকার বসে না থেকে বাড়িতেই শুরু করুন এই ব্যবসা, প্রথম দিন থেকেই বিপুল বিক্রি

Last Updated:

একটি মেশিন দিয়েই রাসায়নিক মুক্ত তিন ধরনের মুড়ি পেতে পারেন

+
তৈরি

তৈরি হচ্ছে মুড়ি

দক্ষিণ ২৪ পরগনা: একটা ছোটখাটো মেশিন কিনে নিলেই হল। এই ব্যবসায় প্রতিদিন লক্ষাধিক টাকার লেনদেন জলভাত। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে মুনাফা। আর চাহিদার কোন‌ও অভাব নেই। কারণ যত‌ই রোল, চাউমিন, পিৎজা, বার্গারের মতো ফাস্টফুড থাকুক না কেন বাঙালির কাছে মুড়ির আবেদন চিরকালীন।
সকাল হোক বা বিকেল, ‌যেকোন‌ও সময়ে চট জলদি টিফিনের জন্য বাঙালির কাছে সহজ সমাধান হল মুড়ি। বর্তমানে এমন এক আশ্চর্যজনক মেশিনে এসেছে যা দিয়ে দেশি মুড়ি, স্টেশনের হকারদের বিক্রি করা গোল গোল মুড়ি বা মিলের মুড়ি তিন রকমই তৈরি করা যাবে। অর্থাৎ একটি মেশিন দিয়েই রাসায়নিক মুক্ত তিন ধরনের মুড়ি পেতে পারেন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, ক্যানিং, গোসবা, বাসন্তীর মতো এলাকার বহু যুবক এই অত্যাধুনিক মেশিন কিনে বাড়িতেই মুড়ি তৈরির কারখানা তৈরি করেছে ।এই ভাবেই তারা স্বাবলম্বী হয়ে উঠছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রতি ৫০ কেজি চালের বস্ত থেকে ৪৩ থেকে ৪৪ কেজি মুড়ি পাওয়া যায়। প্রতিদিন ৫৫ থেকে ৬০ বস্তা চালের মুড়ি ভাজা হয়। প্রতি কেজি মুড়ি ৪৫-৪৬ টাকা দরে পাইকারি বিক্রি হয়। আর খুচরো বিক্রির ক্ষেত্রে প্রতি কেজির দাম ৫০ টাকা। প্রতিটি মুড়ির মিলে দিনে গড়ে এক লাখ টাকারও বেশি মূল্যের মুড়ি ভাজা হয়। এই ব্যবসায় নেমে কয়েকশো পরিবার স্বাবলম্বী হয়েছে। চাইলে আপনিও এই ব্যবসায় নামতে পারেন, চাহিদার কোনও অভাব হবে না।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Business Ideas: বেকার বসে না থেকে বাড়িতেই শুরু করুন এই ব্যবসা, প্রথম দিন থেকেই বিপুল বিক্রি
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement