Bengal Education: উচ্চ মাধ্যমিক শেষ, কী নিয়ে পড়বেন? কৃষ্ণনাথ কলেজে পড়ার দারুণ সব সুযোগ, জানুন
- Reported by:Koushik Adhikary
- Published by:Raima Chakraborty
Last Updated:
Bengal Education: উচ্চ মাধ্যমিকের পর কী কী নিয়ে পড়ার সুযোগ রয়েছে কৃষ্ণনাথ কলেজে? জেনে নিন এক নজরে...
advertisement
সেরিকালচার নিয়ে কি স্নাতক নিয়ে পড়তে চান? বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে বিএসসি স্নাতকোত্তর ভর্তি হতে পারবেন সেরিকালচার বিভাগে। এছাড়াও বাংলা ইংরেজি, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, ভূগোল, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা, রেশমবিদ্যা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও সংস্কৃত বিভাগে ভর্তি হতে পারবেন। এই কলেজে কী কী কোর্স রয়েছে তা জানুন
advertisement
একদা, ১৮৫৩ সালে তৈরি হয় বহরমপুর কৃষ্ণনাথ কলেজ। মাত্র ২২ বছরের এক যুবকের আগ্রহে। যিনি নিজে সে কলেজ দেখে যেতে পারেননি। রামমোহন রায়, ডেভিড হেয়ার ও ডিরোজিওর ভাবশিষ্য ছিলেন কাশিমবাজারের মহারাজা কৃষ্ণনাথ রায়। মনে ইচ্ছে, মুক্তমনে জ্ঞানচর্চা হবে এ দেশেও। তাই নিজের সব সম্পত্তি কলেজকে দানপত্র করলেন। তার পরদিনই ৩১ অক্টোবর, ১৮৪৪ মারা যান কৃষ্ণনাথ। স্বামীর ইচ্ছাপূরণে উদ্যোগী হন রানি স্বর্ণময়ী। তাঁর জন্যই তৈরি হয় কলেজ। তৈরি হয় বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ।
advertisement
advertisement








