Muhammad Yunus News: সর্বনাশ! বাংলাদেশের এ কী মারাত্মক ক্ষতি করেছেন ইউনূস! এবার ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা? গন্তব্য কি জেল?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Muhammad Yunus News: এবার বড় বিপদে পড়তে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, মোহসিন রশীদ বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিকভাবে কার্যকর পদে ছিলেন। কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। তার মতে, এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের শামিল।
advertisement
তাঁর আরও অভিযোগ, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি এবং তাকে মানসিক চাপে রাখা হয়েছে। রাষ্ট্রপতির কাছে পাঠানো বিভিন্ন নথিতে চাপ প্রয়োগ করে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত এবং তাকে অসম্মান করা রাষ্ট্রের মর্যাদাহানির শামিল।
advertisement
advertisement
এছাড়া ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানান মোহসিন রশীদ। তিনি বলেন, রাষ্ট্র কোনও খেলার বিষয় নয়। রাষ্ট্রের ক্ষতি হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা প্রয়োজন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে তিনি জানান, এ বিষয়ে তিনি আদালতে গেছেন এবং রায়ের সার্টিফায়েড কপি চেয়েছেন। কপি হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যাতে কোনও অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন তিনি।
advertisement








