advertisement

Belgharia Expressway Accident: সাতসকালে মারাত্মক দুর্ঘটনা! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একাধিক লরির সংঘর্ষ, এয়ারপোর্টগামী লেনে স্তব্ধ যান চলাচল

Last Updated:

Belgharia Expressway Accident: স্তব্ধ হয়ে পড়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটি লেন। বন্ধ এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টগামী লেন। দক্ষিনেশ্বরগামী লেন দিয়েই আপাতত চালানো হচ্ছে গাড়ি।

দুর্ঘটনা
দুর্ঘটনা
উত্তর ২৪ পরগনা: সাত সকালেই বিপত্তি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। ব্যস্ত এই রাস্তায় পর পর একাধিক লড়ির সংঘর্ষ, স্তব্ধ হয়ে পড়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটি লেন। বন্ধ এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টগামী লেন। দক্ষিনেশ্বরগামী লেন দিয়েই আপাতত চালানো হচ্ছে গাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে একটি ট্রলার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠছিল। সেই সময় ট্রলারটিকে দেখে থেমে যায় এয়ারপোর্টগামী একটি লরি। আর সেই লরির পেছনে থাকা আরও একটি লরি সামনের ওই লরিটিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনা ঘটার পরই আটকে পড়ে ওই লেন দিয়ে গাড়ি চলাচল। দুর্ঘটনায় লরিতে থাকা এক খালাসীর শরীরের একটি অংশ পুরোপুরি আটকে পড়ে।
advertisement
advertisement
এরপরই ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দা-সহ অন্যান্য চালকেরা। তাঁকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। এই দুর্ঘটনার ফলে এয়ারপোর্টগামী লেন বন্ধ হয়ে তৈরি হয় চরম যানজট। পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে দক্ষিণেশ্বরগামী লেন দিয়েই দু’দিকের গাড়ি চালানো হচ্ছে। ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Belgharia Expressway Accident: সাতসকালে মারাত্মক দুর্ঘটনা! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একাধিক লরির সংঘর্ষ, এয়ারপোর্টগামী লেনে স্তব্ধ যান চলাচল
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement