North Bengal news: শিলিগুড়িতে তরমুজ বোঝাই ট্রাক থেকে মাঝে মাঝেই আসছিল বিকট শব্দ, ভিতরে উঁকি দিতেই চমকে উঠল পুলিশ
- Published by:Ratnadeep Ray
Last Updated:
North Bengal news: তরমুজের ট্রাকের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল জলজ্যান্ত প্রাণী। পুলিশের সন্দেহ হতেই ট্রাক থামাল পুলিশ, তার পরে তল্লাশি করতেই যা উদ্ধার হল, দেখলে চমকে উঠবেন। নাকা তল্লাশি করতে গিয়ে হতবাক হয়ে যান পুলিশকর্মীরা, তরমুজের আড়ালে পাচার করা হচ্ছিল গরু।
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: তরমুজের ট্রাকের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল জলজ্যান্ত প্রাণী। পুলিশের সন্দেহ হতেই ট্রাক থামাল পুলিশ, তার পরে তল্লাশি করতেই যা উদ্ধার হল, দেখলে চমকে উঠবেন।
নাকা তল্লাশি করতে গিয়ে হতবাক হয়ে যান পুলিশকর্মীরা, তরমুজের আড়ালে পাচার করা হচ্ছিল গরু। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির বাংলা- বিহার সীমান্ত এলাকায়। সেখানে খড়িবাড়ি পুলিশের অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ১২টি জলজ্যান্ত গরু!
advertisement
advertisement
জানা গিয়েছে, খড়িবাড়ির বাংলা- বিহার সীমান্তের চক্করমারি চেক পোস্টে নাকা তল্লাশি সময় একটি তরমুজ বোঝাই ট্রাক থামায় টহলরত পুলিশ। তারপরে তরমুজ সরিয়ে তল্লাশি করা হয়, দেখা যায় ভিতরে রয়েছে এক দল গরু। প্রাণীগুলিকে আটক করেছে খড়িবাড়ি থানার পুলিশ, সঙ্গে সঙ্গে ট্রাকটিকেও আটক করা হয়।
advertisement
আটক ট্রাকটি সন্দেজনক হওয়ায় পুলিশ তল্লাশি শুরু করলে তরমুজের আড়ালে ১২টি গরু উদ্ধার হয়। গরুগুলি নিয়ে যাওয়ার কোনও নথি দেখাতে না পারায় অভিযুক্ত ট্রাক চালককে গ্ৰেফতার করে পুলিশ। ধৃতের নাম মেহবুব আলি, সে অসমের বাসিন্দা। ধৃতকে আজ, অর্থাৎ বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। অন্য দিকে, বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাক। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ, এর পিছনে কারা জড়িত রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। গরু পাচার বা অন্যান্য অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সীমান্ত এলাকায় অনেক সময়ই নানা অপরাধ পুলিশের নজরে পড়ে, তেমনই একটি ঘটনা ঘটেছিল বুধবার। গরু পাচারের পিছনে অন্য কোনও চক্র জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Mar 11, 2026 8:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
North Bengal news: শিলিগুড়িতে তরমুজ বোঝাই ট্রাক থেকে মাঝে মাঝেই আসছিল বিকট শব্দ, ভিতরে উঁকি দিতেই চমকে উঠল পুলিশ









