advertisement

Lok Sabha election 2024: ভোট আসে আর যায়, জল যন্ত্রণার ছবিটা বদলায় না

Last Updated:

Lok Sabha election 2024: সামান্য বৃষ্টিতেই পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি প্রান্তই জলমগ্ন হয়ে পড়ে। কোথাও নদী বাঁধ ভেঙে জল ঢোকে লোকালয়ে। কোথাও আবার বৃষ্টির জলে জমে হাঁটু সমান হয়ে যায়

+
পূর্ব

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক কার্যালয়

পূর্ব মেদিনীপুর: দরজায় কড়া নাড়ছে আবারও একটা নির্বাচন। লোকসভা ভোট শুরু হচ্ছে মাত্র একদিন পরেই। ভোট মানে প্রতিশ্রুতি। আগের নির্বাচনগুলিতেও বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছিল জেলাজুড়ে জল যন্ত্রণার ছবি দূর করার। কিন্তু ভোট আসে আর যায়, বর্ষায় জেলাজুড়ে জলমগ্ন অবস্থার ছবি আর বদলায় না।
সামান্য বৃষ্টিতেই পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি প্রান্তই জলমগ্ন হয়ে পড়ে। কোথাও নদী বাঁধ ভেঙে জল ঢোকে লোকালয়ে। কোথাও আবার বৃষ্টির জলে জমে হাঁটু সমান হয়ে যায়। ফলে বর্ষাকালে দুশ্চিন্তার মেঘ ভিড় করে সাধারণ মানুষের মনে। জেলা জুড়ে জল যন্ত্রণার সমস্যা এবার ভোটে বড় ইস্যু হতে চলেছে।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একাধিক নদ-নদী, খাল-বিল রয়েছে। তবুও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির জমা জলে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। বৃষ্টির জমা জলে ভেসে যায় পুকুর ঘাট, ভেসে যায় চাষের জমি, ফুলের বাগান থেকে সবকিছু। বৃষ্টির জমা জলে সবথেকে ক্ষতির মুখে পড়ে জেলার চাষবাস। এই জেলার অর্থনীতি কৃষিকাজ নির্ভর। ফলে বৃষ্টির জমা জলে প্রতিবছর ক্ষতির মুখে পড়েন জেলার কৃষকরা। তাই এবার ভোটের মুখে আবারও একবার নদী-নালা খাল বিল সংস্কারের দাবি তুলল সাধারণ মানুষ। পরিষ্কার জানিয়েছেন, জল যন্ত্রণা যারা দূর করবে তাদেরকেই সমর্থন জানানো হবে।
advertisement
সৈকত শী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha election 2024: ভোট আসে আর যায়, জল যন্ত্রণার ছবিটা বদলায় না
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement