advertisement

প্রতীক উরের 'বিদ্রোহ'...! রাজ্য কমিটির বৈঠকে কী বললেন সেলিম? শুক্রবার বড় সিদ্ধান্তের পথে CPIM?

Last Updated:

Mohammed Salim Pratik Ur Rahaman: ভোটের আগে 'চাপে' ফেলছে শাসকদলের মোক্ষম চাল? রাজ্য কমিটির বৈঠকে চাঞ্চল্যকর ইঙ্গিত সিপিআইএম নেতাদের একাংশের। শুক্রবারই কি দলের তরুণ তুর্কি নেতা প্রতীক উর রহমানকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সিপিআইএম? নজরে রাজ্য কমিটির বৈঠক!

প্রতীক উরের 'বিদ্রোহে' তোলপাড় CPIM
প্রতীক উরের 'বিদ্রোহে' তোলপাড় CPIM
কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পার্টিকে চাপে ফেলে দিয়েছে রাজ্য বাজেট। এমনটাই মত উঠে এল সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে। সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আলোচনায় তুলে ধরেন তৃণমূল সরকারের বিরুদ্ধে বাজেটের প্রসঙ্গ মনোভাব।
সিপিআইএম নেতাদের একাংশের মত, যুব সাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের বরাদ্দও বেড়েছে রাজ্য বাজেটে। আর টা ভোটের আগে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে পার্টিকে। অন্যদিকে, দলের বিদ্রোহী তরুণ তূর্কি নেতা প্রতীক উর রহমান প্রসঙ্গে এদিন কার্যত চুপ ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আগামিকাল শুক্রবার রাজ্য কমিটির বৈঠকের শেষদিন প্রতীক উরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে খবর।
advertisement
advertisement
বস্তুত দলের এই তরুণ নেতা মুখ খোলায় এই মুহূর্তে ভোটের আগে বেজায় চাপে সেলিম-সহ গোটা সিপিআইএম পার্টি। জেলাওয়াড়ি রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার প্রথমদিনের বৈঠকে আলোচনা হয়েছে- নানা বিষয়ে। কথা হয়েছে ভোটের প্রস্তুতি নিয়েও। ৮০ শতাংশ আসন চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি ২০ শতাংশ নিয়ে জট রয়েছে শরিকদের সঙ্গে। এই জট কাটলেই প্রার্থী তালিকা তৈরি করে নিতে বলা হয়েছে। সূত্রের খবর আগামী নির্বাচনে সিপিআইএম ২০০ টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।
advertisement
প্রসঙ্গত, প্রতীক উর পর্বে এই মুহূর্তে কড়া সমালোচনার মুখে সিপিআইএম। এর মধ্যেই রাজ্য কমিটির বৈঠকে কার্যত প্রতীক উর পর্বকে বাইরে রাখারই সিদ্ধান্ত নেন মহাম্মদ সেলিমরা। একাধিক যুব নেতা ইতিমধ্যেই স্থানীয় নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতীক উরের প্রশ্নেই একমত আরও অনেকে। এই পরিস্থিতিতে দল নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন প্রতীক উর রহমান।
advertisement
তাঁর কথায়, “মানসিক যন্ত্রণাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যখন পাল্টা পদক্ষেপ করতে হয়। দল আমাকে প্রাক্তন করতে চাইছে, করেও দিয়েছে মনে হয়। আমি দলের অভ্যন্তরেই যা বলার বলেছিলাম, দলের সঙ্গে বসতেও চেয়েছিলাম। রাজ্য সম্পাদককে চিঠিও দিয়েছিলাম। কিন্তু আমাকে ডাকেননি। আমি প্রাক্তন হতে চাইনি, আমাকে প্রাক্তন করে দেওয়া হচ্ছে মনে হচ্ছে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
প্রতীক উরের 'বিদ্রোহ'...! রাজ্য কমিটির বৈঠকে কী বললেন সেলিম? শুক্রবার বড় সিদ্ধান্তের পথে CPIM?
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement