advertisement

Local News: পাথরপ্রতিমা-রায়দিঘিকে জোড়ার চেষ্টা, খরচ প্রায় ২ কোটি

Last Updated:

জেটি নির্মাণ হয়ে গেলে তা সকলের জন্য খুলে দেওয়া হবে। ফলে দুটি বিধানসভার মধ্যে দ্রুত যাতায়াত করা যাবে

+
এখানেই

এখানেই হবে নতুন জেটি

দক্ষিণ ২৪ পরগনা: শুরু হল পাথরপ্রতিমা ও রায়দিঘিকে জলপথে জোড়ার প্রচেষ্টা। এখন পাথরপ্রতিমা থেকে রায়দিঘিতে আসতে সময় লাগে প্রায় ঘণ্টা দু’য়েক। এবার নতুন জেটি নির্মাণ করে সেই সময় কমিয়ে করা হবে মাত্র ৩০ মিনিট। ইতিমধ্যে সুন্দরবন উন্নয়ন দফতরের উদ্যোগে অর্থ বরাদ্দ করা হয়েছে। জোরকদমে শুরু হয়েছে সেই কাজ।
বরাদ্দকৃত অর্থে বাঁশির মাইতির টেঁকায় পুরানো দুর্বল জেটির জায়গায় নতুন জেটি নির্মাণ করা হবে। সংলগ্ন মাটির রাস্তাটিকে যাতায়াতের সুবিধার্থে কংক্রিটের রাস্তায় পরিণত করা হবে। সরকারের এই উদ্যোগে খুশি দুই এলাকার মানুষ। প্রথমে রাস্তার কাজ শেষ করা হবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পরে জেটি নির্মাণ হয়ে গেলে তা সকলের জন্য খুলে দেওয়া হবে। ফলে দুটি বিধানসভার মধ্যে দ্রুত যাতায়াত করা যাবে। উল্লেখ্য রায়দিঘি বিধানসভার মধ্যে এই জেটিটি নির্মাণ করা হলেও, এই জেটির লাভ পাথরপ্রতিমার বাসিন্দারা বেশি পাবেন। কারণ বাঁশির মাইতির টেঁকার দুই কিলোমিটারের মধ্যেই পাথরপ্রতিমার দুই থেকে তিনটি অঞ্চল পড়বে। নদীর ওপারে পাথরপ্রতিমার মূল ভূখণ্ড রয়েছে। ফলে এই জেটি ভবিষ্যতে পাথরপ্রতিমার দ্বীপাঞ্চলের সঙ্গে মূল ভূ-ভাগের সংযোগ রক্ষা করবে।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: পাথরপ্রতিমা-রায়দিঘিকে জোড়ার চেষ্টা, খরচ প্রায় ২ কোটি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement