advertisement

Lakshmikanta Mondal: মালা-মিষ্টি-ফুলের তোড়া, এভারেস্ট জয় করে বাড়ি ফিরে শুভেচ্ছা 'শ্রাবণে' ভাসলেন তমলুকের ভূমিপুত্র লক্ষীকান্ত মণ্ডল

Last Updated:

Lakshmikanta Mondal: এভারেস্ট জয় করে তমলুকের লক্ষীকান্ত বাড়ি ফেরার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন লক্ষীকান্ত মণ্ডল। ফুল দিয়ে সাজানো গাড়ি। গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে বাজনা বাজিয়ে ভূমিপুত্রকে নিয়ে চলছে এলাকা প্রদক্ষিণ।

এভারেস্ট জয় করে তমলুকের লক্ষীকান্ত
এভারেস্ট জয় করে তমলুকের লক্ষীকান্ত
তমলুক: এভারেস্ট জয় করে তমলুকের লক্ষীকান্ত বাড়ি ফেরার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন লক্ষীকান্ত মণ্ডল। ফুল দিয়ে সাজানো গাড়ি। গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে বাজনা বাজিয়ে ভূমিপুত্রকে নিয়ে চলছে এলাকা প্রদক্ষিণ।
অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়েন পূর্ব মেদিনীপুরের তমলুক শহিদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত গ্রাম মথুরির ছেলে লক্ষীকান্ত মণ্ডল। জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই গৌরবময় মুহূর্ত জানার পর থেকেই খুশির জোয়ারে ভাসছে গোটা গ্রাম। অপেক্ষা ছিল শুধুমাত্র তাঁর বাড়ি ফেরার।
সেই মতো শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি থেকে সোজা তমলুক রাজবাড়ি ময়দানে লক্ষীকান্তকে শুভেচ্ছা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান-সহ একাধিক জনপ্রতিনিধিরা। ফুলের তোড়া, গলায় ফুলের মালা, উত্তরীয় ও মিষ্টি দিয়ে একের পর এক শুভেচ্ছার শ্রাবণে ভাসিয়ে দিলেন সংগঠনের সদস্য সদস্যরা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmikanta Mondal: মালা-মিষ্টি-ফুলের তোড়া, এভারেস্ট জয় করে বাড়ি ফিরে শুভেচ্ছা 'শ্রাবণে' ভাসলেন তমলুকের ভূমিপুত্র লক্ষীকান্ত মণ্ডল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement