advertisement

Krishnanagar Murder Case: রাস্তায় মেয়ের ছবি তুলছিলেন বাবা, অজান্তেই মোবাইল ক্যামেরায় বন্দি খুনি দেশরাজ! কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়

Last Updated:

দেশরাজ যে রীতিমতো পরিকল্পনা করেই ঈশিতাকে খুন করতে এসেছিল, সে বিষয়ে নিশ্চিত পুলিশ৷

ছাত্রীকে খুনের পর দেশরাজের পালানোর এই ছবিই হাতে পেয়েছে পুলিশ৷
ছাত্রীকে খুনের পর দেশরাজের পালানোর এই ছবিই হাতে পেয়েছে পুলিশ৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: সোমবার দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিকের হত্যার পর প্রায় দেড় দিন পার৷ মঙ্গলবার রাত পর্যন্ত অভিযুক্ত দেশরাজ সিংয়ের কোনও খোঁজ পায়নি পুলিশ৷
তবে দেশরাজের খোঁজ না পেলেও তার পালানোর মুহূর্তের একটি ছবি হাতে পেয়েছে পুলিশ৷ তবে কোনও সিসিটিভি ফুটেজ নয়, দেবরাজের এই ছবি ধরাও পড়েছে অভিনব পদ্ধতিতে৷ দেবরাজ যখন ঈশিতাকে খুন করে পালাচ্ছে, তখন তাঁদের বাড়ির কাছেই নিজের শিশুকন্যাকে মোটরসাইকেলে নিয়ে ফিরছিলেন ওই ব্যক্তি৷ মেয়েকে আইসক্রিম কিনে দিয়ে মোটরসাইকেলের উপরে বসিয়ে ছবি তুলছিলেন তিনি৷ সেই ছবিতেই ওই ব্যক্তির অজান্তেই ধরা পড়ে যায় খুনি দেশরাজের পালানোর মুহূর্ত৷
advertisement
সেই ছবিই এসেছে পুলিশের হাতে৷ সেখানে দেখা যাচ্ছে, ঈশিতাদের বাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণনগর শহরের রাস্তা ধরেই দ্রুত হেঁটে যাচ্ছে অভিযুক্ত দেশরাজ৷ তার পরনে ছিল কালো জিন্স এবং কালো টি শার্ট৷ পিঠে একটি ব্যাগও ছিল দেশরাজের৷
advertisement
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ঈশিতাকে খুন করে সম্ভবত উত্তর প্রদেশেই পালিয়েছে দেশরাজ৷ কারণ সেখানেই তাঁর দেশের বাড়ি৷ এক সপ্তাহ আগে দেশরাজের মা এবং দিদিও গোরক্ষপুরের বাড়িতে গিয়েছিলেন৷ ইতিমধ্যেই নদিয়া জেলা পুলিশের একটি দল উত্তর প্রদেশ রওনাও দিয়েছে৷
advertisement
দেশরাজ যে রীতিমতো পরিকল্পনা করেই ঈশিতাকে খুন করতে এসেছিল, সে বিষয়ে নিশ্চিত পুলিশ৷ কারণ কৃষ্ণনগরে পৌঁছনোর আগেই সোমবার নিজের মোবাইল ফোন সুইচ অফ করে দিয়েছিল সে৷ দেশরাজের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগণার সীমান্ত লাগোয়া মোহনপুর এলাকায়৷
শুধু তাই নয়, যেভাবে দেশরাজ প্রবল আক্রোশে ঈশিতার মাথায় পর পর তিনটি গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে, তাও তার অপরাধ প্রবণতা নিয়ে ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের৷ আপাতত যে কোনও ভাবে কৃষ্ণনগর কাণ্ডের খুনি প্রেমিক দেশরাজকে গ্রেফতার করতে মরিয়া পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Murder Case: রাস্তায় মেয়ের ছবি তুলছিলেন বাবা, অজান্তেই মোবাইল ক্যামেরায় বন্দি খুনি দেশরাজ! কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement