Hooghly News: স্কুলের ভিতর সাপ, কঙ্কাল আরও কত কি! খবর চাউর হতেই আর নেওয়া যাচ্ছে না ভিড়
- Reported by:Rahi Haldar
- Published by:Purnendu Mondal
Last Updated:
স্কুলের ভিতর সাপ, কঙ্কাল আরও কত কি! দেখতে ভিড় অজস্র মানুষের
হুগলি: পড়াশোনার পাশাপাশি পড়াশোনার ব্যবহারিক প্রয়োগ যে কতটা প্রয়োজন তা ছাত্র-ছাত্রীদের বোঝাতে এবং পড়াশোনার প্রতি নতুন করে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করতে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে কোন্নগর উচ্চ বিদ্যালয়। সরস্বতী পুজো উপলক্ষে সেখানে চলছে তিন দিনব্যাপী এক বিশেষ প্রদর্শনী। যেখানে ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনার ব্যবহারিক প্রয়োগ মডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। যা দেখতে প্রতিদিন ভিড় জমছে বহু মানুষের।
শুধুমাত্র বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী নয় বরং ইতিহাস, ভূগোল, সমাজবিদ্যা সহ একাধিক বিষয়ের উপরে মডেল তৈরি করেছে ছাত্ররা। আলাদা আলাদা ঘরে, সেই মডেল প্রদর্শন করে তার ব্যবহারিক প্রয়োগ বোঝাচ্ছেন সকল ছাত্ররা। যেমন ইতিহাসের ঘরে গেলে পাওয়া যাবে মিশরের পিরামিড, মমি , গেট ওয়ে অফ ইন্ডিয়া থেকে শুরু করে একাধিক বিষয়ের মডেল। সেগুলো কীভাবে তৈরি হয়েছিল কত শতাব্দী আগে তা তৈরি এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষদের অবগত করাচ্ছেন ছাত্ররা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে জীবন বিজ্ঞানের ঘরে গেলেই দেখতে পাওয়া যাবে মানুষের কঙ্কাল থেকে, জীবন্ত সংরক্ষিত বিভিন্ন সাপ, পোকামাকর, মানুষের ডিএনএ মডেল। এছাড়lও ইলেকট্রনিক্সের ঘরে থাকছে বিভিন্ন চিত্তাকর্ষক মডেল, ভূগোলের ঘরে রয়েছে প্রবাল প্রাচীর, পোল্ডারল্যান্ড, ভারতের তৈল অনুসন্ধান, জাহাজের মডেল। এছাড়াও ভারতের ইসরোর চন্দ্রাভিযান নিয়েও থাকছে বিশেষ একটি ঘর। বিশেষভাবে আকর্ষণ করছে এবারের হারিয়ে যাওয়া শৈশব এবং রুমের প্রদর্শিত প্রদর্শনী। এছাড়াও ইতিহাস এবং ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি হয়েছে বিশেষ স্লাইড শো বাংলার সংস্কৃতি।
advertisement
এই বিষয়ে কোন্নগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তড়িৎকুমার ঘোষ বলেন, “কোন্নগর উচ্চ বিদ্যালয়ের এই প্রদর্শনী বহু পুরাতন। ২০২০ সালে করোনার সময় থেকে টানা চার বছর বন্ধ ছিল এই এক্সিবিশন। তবে বর্তমান ছাত্র শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় এই বছর থেকে আবারো শুরু করা গেছে এই প্রদর্শনীকে।”
এই বিষয়ে স্কুলের অন্য এক শিক্ষক কুনাল দত্ত বলেন, “এই প্রদর্শনী শুধুই বিজ্ঞান প্রদর্শনী নয় বরং প্রতিটি বিষয়ের উপর প্রদর্শিত হচ্ছে বিভিন্ন মডেল। যাতে স্কুলের সব ধরনের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারে এই প্রদর্শনীতে। পড়াশোনার পাশাপাশি পড়াশোনার যে ব্যবহারিক প্রয়োগ তা ছেলেরা হাতে-কলমে শিখতে পারে এই ধরনের প্রদর্শনী থেকে।”
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 04, 2025 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: স্কুলের ভিতর সাপ, কঙ্কাল আরও কত কি! খবর চাউর হতেই আর নেওয়া যাচ্ছে না ভিড়









