সিভিক ভলেন্টিয়ারদের বেতন কত জানেন? পুজোয় তাঁরা পেলেন ৫৩০০ টাকা বোনাস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Civic Volunteers: কত টাকা মাইনে পান সিভিক ভলেন্টিয়াররা!
কলকাতা: সিভিক ভলেন্টিয়ার। রাজ্যের আইন-শৃঙ্খলা সামলানোর বিরাট দায়িত্ব এখন পুলিশের পাশাপাশি তাঁরাও সামলান। পুলিশের সঙ্গে কাঁধে কাঁদ মিলিয়ে কাজ করেন তাঁরা।
পুলিশের মতো মাইনে তাঁরা পান না। সিভিক ভলেন্টিয়ারদের বেতন অনেকটাই কম। তবে দায়িত্ব অনেক বেশি। যদিও অনেকেই তাঁদের কাজের ধরণের সমালোচনা করেন। তবুও দিন-রাত এক করে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করে চলেছেন তাঁরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুজোর বোনাস ঘোষণা করেছিলেন। রাজ্য ও কলকাতা পুলিশে কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
আরও পড়ুন- দুর্গাপুজোয় নিজেকে সুন্দর দেখাতে চান? এই টিপস মানলে কিন্তু আপনিই সেরা
রাজ্য, কলকাতা পুলিশ, দুই ক্ষেত্রেই কর্মরত সিভিকরা একই টাকা বোনাস পেয়েছেন এবার। মাস শেষে ৯০০০ টাকা করে ভাতা দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদের। তাঁদের কাজে প্রোমোশনের জায়গা নেই। ফলে প্রতি বছর প্রোমোশন হলে মাস মাইনে বাড়ার সম্ভাবনা নেই।
advertisement
রোজ ৮ ঘণ্টা কাজ করতে হয় সিভিক ভলেন্টিয়ারদের। বছরে ১৪ টি ক্যাজুয়াল লিভ এবং ৫০ টি সবেতন মেডিক্যাল লিভ পান তাঁরা। দায়িত্বা সামলানোর আগে দু’সপ্তাহের প্রশিক্ষণ পান তাঁরা।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে কেউ যদি ভাল কাজ করেন তাঁকে সরাসরি পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হতে পারে। এই নিয়ে পদক্ষেপের আগে ভাবনা-চিন্তা করতে বলেছিলেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 18, 2023 4:30 PM IST










