Durga Puja 2023: বিজয়াতে মিষ্টিমুখ অন্য রকম মিষ্টিমুখ! কাস্টোমাইজ চকোলেটের সম্ভার, দামও নাগালে
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Durga Puja 2023: দুর্গাপুজোকে সামনে রেখে পছন্দমত চকলেট তৈরি করছেন ববি। শুধু তাই নয় রয়েছে অনলাইন ডেলিভারির ব্যবস্থাও। ওঅর্ডার অনুযায়ী বানিয়ে দিচ্ছেন তিনি।
পশ্চিম মেদিনীপুর: জন্মদিন হোক কিংবা অনুষ্ঠান. প্রিয়জনকে চকোলেট দেওয়া তো চাই-ই চাই। তবে এমনটা যদি পুজোর দিনগুলোতে হয়, তবে তো আর কোনও কথা নেই। প্রিয়জনকে পুজোর দিনগুলিতে উপহার দিন চকোলেট। নানা ছবি দেওয়া, পুজো বিষয়ক বিভিন্ন সাজের মোড়কে চকোলেটের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছেন বেলদার এক যুবতী।
দুর্গাপুজোর প্রতিটি দিন কাস্টোমাইজ চকলেট ডেলিভারি দিতে ব্যস্ততা তাঁর। সেই চকোলেট উপহার দিতে পারবেন আপনার প্রিয়জনকে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কিংবা বিজয়াতে চকোলেট দিয়ে মিষ্টিমুখ করাতে পারেন পছন্দের মানুষকে। চকোলেট ফ্লেভারের পাশাপাশি নানা ফ্লেভার নিয়ে হাজির এই কাস্টমাইজ চকোলেটের সম্ভার। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা, ববি সিং তৈরি করছেন কাস্টোমাইজ চকোলেট। যার দাম একেবারেই নাগালের মধ্যে।
advertisement
advertisement
প্রসঙ্গত করোনার সময় থেকে বাড়িতে চকলেট বানিয়ে স্বাবলম্বী হওয়ার দিশা দেখার শুরু করেছিলেন ববি। তবে ধীরে ধীরে প্রসার বেড়েছে তার এই চিন্তা উদ্যোগের। দুর্গাপুজোকে সামনে রেখে পছন্দমত চকলেট তৈরি করছেন ববি। শুধু তাই নয় রয়েছে অনলাইন ডেলিভারির ব্যবস্থাও। অর্ডার অনুযায়ী বানিয়ে দিচ্ছেন তিনি।
advertisement
বাড়িতে বসে পছন্দের চকোলেট পেয়ে খুশি চকোলেট-প্রেমীরা। পুজোয় সুদৃশ্য মোড়কে বিশেষ চকোলেট তৈরি হচ্ছে। প্রিয়জনকে উপহার দিতে চকোলেট বানিয়ে চলেছেন ববি। পাশাপশি স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে চকোলেট তৈরি করে।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 18, 2023 2:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Durga Puja 2023: বিজয়াতে মিষ্টিমুখ অন্য রকম মিষ্টিমুখ! কাস্টোমাইজ চকোলেটের সম্ভার, দামও নাগালে







