Purulia News : দুর্গাপুজোয় নিজেকে সুন্দর দেখাতে চান? এই টিপস মানলে কিন্তু আপনিই সেরা
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- Published by:Rachana Majumder
Last Updated:
দুর্গাপুজো অসম্পূর্ণ রূপসজ্জা ছাড়া, জানেন এ বছর ট্রেন্ডিং ফেসিয়াল, হেয়ারকাট কী চলছে?
পুরুলিয়া: পুজোর বাদ্যি বেজে গিয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আমেজে মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। দুর্গাপুজো মানেই দেদার কেনাকাটি , সাজগোজের বাহার। তবে এই সবটাই ফিকে পড়ে যায় রূপসজ্জা ছাড়া। পুজোর সময় নিজেকে সুন্দর করে তুলতে তাই বিউটি পার্লার গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুজোর দিনগুলতে নিজেকে সুন্দর করে তুলতে তৈরি থাকেন সকলে। নতুন ফেসিয়াল থেকে হেয়ারকাট পুজোর জন্য সবকিছুই থাকে অন্যরকম। সমস্ত জায়গার পাশাপাশি পুরুলিয়াতেও সেই একই চিত্র দেখা গিয়েছে।
এ বছর পুরুলিয়ায় পুজো স্পেশাল ফেসিয়াল কি রয়েছে ? নতুন হেয়ারকাট কী রয়েছে ? কীভাবে নিজের ত্বকের যত্ন নেওয়া যাবে ? পাশাপাশি পুজোয় নিজেকে সুন্দর করে তুলতে নতুন কী উপায় রয়েছে? সে বিষয়ে বিস্তারিত তথ্য দিলেন পুরুলিয়া শহরের অন্যতম বিউটিশিয়ান অপর্ণা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি জানান , এ বছর পুজো স্পেশাল রয়েছে গ্লাস স্কিনটোনের উপর বেশ কিছু ফেসিয়াল। বিশেষ করে পুজোর জন্যই লঞ্চ করা হয়েছে কাশ্মারা। কাশ্মারার প্রেস্টিজ ও স্কিনোরার উপর পুজোতে কাজ করা হচ্ছে। এরই পাশাপাশি হেয়ার কালার এর উপরেও ফোকাস করে বেশ কিছু নতুন কালার আনা হয়েছে। পুজোর আগে সকলকে সুন্দর করে তুলতে সবদিক থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
এ বিষয়ে ক্রেতারা বলেন , নিজেদের সুন্দর করে তুলতে বরাবরই তাঁরা এই পার্লারে এসে থাকেন। এখানে যথেষ্ট ভাল কাজ হয়। পুজোর আগে নিজের সুন্দর করে তুলতে তারা প্রস্তুতি নিচ্ছেন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 18, 2023 2:46 PM IST









