Murshidabad News: ভূস্বর্গের ফুল ফুটছে নবাবের জেলায়! অবাক করলেন এই ব্যক্তি
- Reported by:Koushik Adhikary
- Published by:Arjun Neogi
Last Updated:
Murshidabad News: এরপর টিউলিপ বাল্বকে বছরের সবচেয়ে শীতল সময়ে লাগাতে হবে। টিউলিপ ফুল সম্পূর্ণ রোদে বা আংশিক ছায়ায় জন্মানো যায়।
মুর্শিদাবাদ: নেদারল্যান্ড, কাশ্মীর বিখ্যাত টিউলিপ ফুলের জন্য। আর সেই টিউলিপ ফুটিয়ে তাক লাগলেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার বাসিন্দা রুপেশ দাস। তিনি তার বাগানে বিভিন্ন প্রজাতির ছয়টি রং-এর টিউলিপ ফুল ফুটিয়েছেন।
ফুলগুলি আকারে এবং সৌন্দর্য্যে কাশ্মীরের টিউলিপ থেকে কোনও অংশে কম নয়। তার বাগানের টিউলিপ এখন বেলডাঙ্গার আকর্ষণের অন্যতম কেন্দ্র। তিনি এই টিউলিপ গাছের কন্দ গুলো কাশ্মীর থেকে অনলাইনে এনেছিলেন। তারপর বিশেষ কিছু পরিচর্যায় তার ছোট্ট বাগান এখন ‘ভূস্বর্গ’ হয়ে উঠেছে। পেশায় শিক্ষক রূপেশ বাবু নিত্যনতুন উদ্ভিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
বিগত দু’বছর ধরে তিনি তার বাগানে হিমাচলের সুস্বাদু আপেল ফলিয়েছেন। এছাড়াও কাশ্মীরের কেশরও জাফরান ফুটিয়েছেন। তাছাড়া তার বাগানে রয়েছে আরও অনেক প্রজাতির ফুল ও ফল। অদূর ভবিষ্যতে মুর্শিদাবাদে একটি বড় টিউলিপ বাগান তৈরির ইচ্ছা তিনি প্রকাশ করেছেন।
advertisement
আরও পড়ুন: Shukra Vakri 2025 In Pisces: ত্রিলোকে বিশাল পরিবর্তন শনির বন্ধুর, বৃহস্পতির রাশিতে তুলকালাম, ৩ রাশির জন্য তোলা থাকছে অনেক কিছুই
রুপেশ বাবু তার কথায়, ‘টিউলিপ’ সাধারণত পাহাড়ি ও শীত প্রধান অঞ্চলের ফুল, ১০-১৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা লাগে এই এই ফুল চাষাবাদের জন্য। টিউলিপ চাষের জন্য টিউলিপ বাল্বকে রোপনের আগে অবশ্যই কোল্ড শক দিতে হবে। এরপর টিউলিপ বাল্বকে বছরের সবচেয়ে শীতল সময়ে লাগাতে হবে। টিউলিপ ফুল সম্পূর্ণ রোদে বা আংশিক ছায়ায় জন্মানো যায়। তবে এই ফুলের বৃদ্ধি ও গুণাগত মান অব্যহত রাখার জন্য দিনের তাপমাত্রা ২০-২৬ ডিগ্রি সেলসিয়াস ও রাতে ৫-১২ ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। তবে শিক্ষক টিউলিপ ফুল ফুটিয়ে নজর কাড়ছে সকলের কাছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 13, 2025 6:30 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ভূস্বর্গের ফুল ফুটছে নবাবের জেলায়! অবাক করলেন এই ব্যক্তি









