advertisement

Joyngarer Moya: হাঁড়িতেই থাকছে দীর্ঘদিন ভাল! জয়নগরের মোয়া দৌলতে রোজগার বাড়ছে মৃৎশিল্পীদের

Last Updated:

Joyngarer Moya: হাঁড়িতেই দীর্ঘদিন ভাল থাকছে জয়নগরের মোয়া। এমন কথা জানার পর বাজারে আবার বাড়ছে মোয়ার হাঁড়ির চাহিদা। ফলে অসময়ে পাল পাড়াতে বেড়েছে ব্যস্ততা। 

+
হাঁড়িতেই

হাঁড়িতেই বিক্রি হচ্ছে মোয়া

দক্ষিণ ২৪ পরগনা: হাঁড়িতেই দীর্ঘদিন ভাল থাকছে জয়নগরের মোয়া। এমন কথা জানার পর বাজারে আবার বাড়ছে মোয়ার হাঁড়ির চাহিদা। ফলে অসময়ে পাল পাড়াতে বেড়েছে ব্যস্ততা। আগে যখন প্যাকেটে মোয়া বিক্রি হত না তখন হাঁড়িতেই বিক্রি হত মোয়া। কিন্তু মাঝে কয়েকবছর মোয়া প্যাকেটজাত হতে শুরু করে, কমে হাঁড়ির চাহিদা।
তবে বর্তমানে আবারও বেড়েছে হাঁড়ির চাহিদা। দেখা গিয়েছে হাঁড়িতেই দীর্ঘদিন ভাল থাকছে মোয়া। এ নিয়ে লক্ষীনারায়ণ মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে রনজিৎ হালদার জানিয়েছেন,”হাঁড়িতে মোয়া রাখলে এক সপ্তাহের উপর ভাল থাকছে। অপরদিকে প্যাকেটের মোয়া তিন থেকে চার দিন ভাল থাকছে।”
advertisement
advertisement
এ দিকে হাঁড়ির চাহিদা বাড়ায় পাল পাড়াতে হাঁড়ির অর্ডার আসছে। আগের থেকে বেশি অর্ডার আসায় হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখে। সাধারণত এই সময় মৃৎশিল্পীদের হাতে তেমন কাজ থাকেই না। তবে এবার মোয়ার হাঁড়ির অর্ডার আসছে। এ নিয়ে এক মৃৎশিল্পী সমর পাল জানিয়েছেন,”আগের থেকে অনেক বেশি অর্ডার আসছে। হাঁড়িতে মোয়া নিয়ে যাওয়া একটি ঐতিহ্য। তা মানুষ বুঝতে পেরেছে। ফলে বেশি বিক্রি হচ্ছে মোয়ার হাঁড়ি।”
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Joyngarer Moya: হাঁড়িতেই থাকছে দীর্ঘদিন ভাল! জয়নগরের মোয়া দৌলতে রোজগার বাড়ছে মৃৎশিল্পীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement