advertisement

Ram Mandir: ৫০০ বছরের পুরনো মন্দিরে অযোধ্যা থেকে এল আমন্ত্রণ পত্র, রাম মন্দির ঘিরে উন্মাদনা তুঙ্গে

Last Updated:

কোলাঘাট ব্লকের অন্তর্গত দেঁড়িয়াচক গ্রামে প্রায় ৫০০ বছরের প্রাচীন গোবর্ধনধারী মন্দিরে রবিবার অযোধ্যা থেকে আমন্ত্রণ পত্রের পাশাপাশি মহাকলস ও প্রসাদী চাল এসে পৌঁছয়

+
প্রাচীন

প্রাচীন মন্দির

পূর্ব মেদিনীপুর: প্রায় ৫০০ বছরের পুরানো মন্দিরের এসে পৌঁছল অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে হাজির থাকার আমন্ত্রণ পত্র। কোলাঘাটের এই প্রাচীন মন্দিরে রামলালা প্রতিস্থাপনের স্থায়ী আমন্ত্রণ পত্র এসে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই শুরু হয় পুজোপাঠ। সঙ্গে এসেছে পুজো হওয়া বিশেষ অক্ষত চাল।
advertisement
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ হিসেবে অক্ষত চাল পাঠানো হল পূর্ব মেদিনীপুর জেলায়। কোলাঘাট ব্লকের অন্তর্গত দেঁড়িয়াচক গ্রামে প্রায় ৫০০ বছরের প্রাচীন গোবর্ধনধারী মন্দিরে রবিবার অযোধ্যা থেকে আমন্ত্রণ পত্রের পাশাপাশি মহাকলস ও প্রসাদী চাল এসে পৌঁছয়। কোলাঘাটের এই গোবর্ধনধারী মন্দির থেকেই এলাকার বাড়ি বাড়ি পৌঁছে যাবে আমন্ত্রণ পত্র সহ অযোধ্যার রাম মন্দিরের মহাপ্রসাদ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাম মন্দিরের ঘি, হলুদ মাখানো পুজো করা বিশেষ চাল হল অক্ষত চাল। এই বিশেষ চাল দেশের নানান প্রান্তে পাঠানো হচ্ছে। পূর্ব জেলা বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা এই বিশেষ চাল ও রাম মন্দিরের ছবি জেলার বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মন্দির উদ্বোধনে হাজির থাকার আমন্ত্রণ জানাচ্ছেন। এদিকে রাম মন্দির উদ্বোধনে হাজির থাকার আমন্ত্রণ পেয়ে খুশি গোবর্ধনধারী মন্দিরে সেবায়েতরা।
advertisement
সৈকত শী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ram Mandir: ৫০০ বছরের পুরনো মন্দিরে অযোধ্যা থেকে এল আমন্ত্রণ পত্র, রাম মন্দির ঘিরে উন্মাদনা তুঙ্গে
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement