advertisement

Income Tax: বনগাঁর নাম করা ব্যবসায়ী, হঠাৎ হানা ইনকাম ট্যাক্সের! যা মিলল, গোটা এলাকা আঁতকে উঠল

Last Updated:

Income Tax: সীমান্ত শহরে ব্যবসায়ীর বাড়িতে বিপুল অঙ্কের নগদ টাকার হদিশ, হানা দিল আয়কর।

নগদ টাকার হদিশ
নগদ টাকার হদিশ
বনগাঁ: বনগাঁয় লোকসভা নির্বাচনের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হাদিস। ওই টাকার উৎস জানতেই কেন্দ্রীয় সংস্থার আয়কর হানা সীমান্ত শহরে। গোপন সূত্রে খবর মেলে ওই ব্যবসায়ীর বাড়িতে লক্ষাধিক টাকা নগদ রয়েছে। এরপরই, ওই বিপুল পরিমাণ টাকা কার! কোনো বৈধ কাগজপত্র আছে কিনা, তা খতিয়ে দেখতে গভীর রাতেই বনগাঁ বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হানা দেয় কেন্দ্রীয় আয়কর বিভাগের তিন সদস্য। গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও জেরা চলে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে।
জানা যায়, বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা নগদ মজুদ রয়েছে। এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে গিয়ে তল্লাশি শুরু করে।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েক জন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনরকম সঠিক উত্তর না দিতে পারলে, খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে।
বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর কাছে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা হদিশ মিলেছে। এখন দেখার এই বিপুল পরিমাণ টাকা কি কারনে বাড়িতেই রাখলেন ওই ব্যবসায়ী। ভোটের সঙ্গে কোনরকম ভাবে এই টাকাযুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারী সংস্থার তরফে।
advertisement
—— Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Income Tax: বনগাঁর নাম করা ব্যবসায়ী, হঠাৎ হানা ইনকাম ট্যাক্সের! যা মিলল, গোটা এলাকা আঁতকে উঠল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement