advertisement

মেজাজ হারিয়ে ভ্যানচালককে সপাটে চড়! মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু, হাওড়ায় চাঞ্চল্য

Last Updated:

সাইকেল আরোহীর থাপ্পড়ে মৃত্যু ভ্যানচালকের। হাওড়ায় চাঞ্চল্য।

সাইকেল আরোহীর থাপ্পড়ে মৃত্যু ভ্যানচালকের
সাইকেল আরোহীর থাপ্পড়ে মৃত্যু ভ্যানচালকের
হাওড়া, সন্তু মল্লিকঃ নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয় ভ্যানচালক। আর তাতেই মেজাজ হারিয়ে ভ্যানচালককে সজোরে চড় কষিয়ে দেন সাইকেল আরোহী। সেই চড় খেয়ে ঘটনাস্থলেই মারা গেলেন চালক। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চাঞ্চল্যকর ঘটনা হাওড়ায়।
বৃহস্পতিবার সকালে হাওড়ার বেনারস রোডে কোনা হাই স্কুলের সামনে ঘটেছে এমন সাংঘাতিক এক ঘটনা। হাই স্কুলের সামনে এক ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার এক সাইকেল চালককে ধাক্কা মারে দেন। যা নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। মেজাজ হারিয়ে সাইকেল চালক ওই ভ্যানচালককে চড় মারেন বলে অভিযোগ স্থানীয়দের। চড়ের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ভ্যানচালক।
advertisement
আরও পড়ুনঃ বছর শেষের রাতে খুন হন বেলুড়ের অজয়, ১০ বছর পর অভিযুক্তদের ‘যোগ্য’ সাজা শোনাল হাওড়া আদালত
তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসকরা ভ্যানচালককে মৃত বলে ঘোষণা করেন। এরপর অভিযুক্ত সাইকেল আরোহীকে পাকড়াও করে মারধর করেন এলাকার লোকজন। খবর পেয়ে দাসনগর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেজাজ হারিয়ে ভ্যানচালককে সপাটে চড়! মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু, হাওড়ায় চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement