advertisement

Howrah Drinking Water Supply Suspended: এই দিন জল বন্ধ থাকবে হাওড়ায়! বিস্তারিত জেনে নিন

Last Updated:

আগামী ১৩/০৯/২৫ তারিখ (শনিবার) হাওড়া পুরসভার পদ্মপুকুর জলপ্রকল্পে কিছু জরুরি মেরামতির কাজের কারণে শনিবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সন্ধে ৭:৩০ জল সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে

শনিবার দুপুর থেকে কয়েক ঘণ্টা বন্ধ থাকবে হাওড়া পৌরসভার জল সরবরাহ
শনিবার দুপুর থেকে কয়েক ঘণ্টা বন্ধ থাকবে হাওড়া পৌরসভার জল সরবরাহ
হাওড়া, রাকেশ মাইতি: শনিবার পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া শহরে। পানীয় জল সরবরাহ ব্যবস্থায় কিছু জরুরি মেরামতির জন্য টানা কয়েক ঘণ্টা হাওড়া শহরের সব ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখা হবে। বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে হাওড়া পুরসভা।
আগামী ১৩/০৯/২৫ তারিখ (শনিবার) হাওড়া পুরসভার পদ্মপুকুর জলপ্রকল্পে কিছু জরুরি মেরামতির কাজের কারণে শনিবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সন্ধে ৭:৩০ জল সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ভাই চাষ করতে যেতেই লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল দাদা! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত দেগঙ্গা
জানা গিয়েছে, গঙ্গা থেকে জল উত্তোলনে কিছু সমস্যা দেখা দিয়েছে। যে কারণে জল সরবরাহের কাজে সমস্যা তৈরি হচ্ছে। সেই ত্রুটি সংশোধনের কাজই করা হবে। এর জন্য পদ্মপুকুর ইনটেক পয়েন্টে একটি পাম্প মেরামতি করা হবে। যুদ্ধকালীন তৎপরতায় গোটা কাজ হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: অশান্ত নেপালে আটকে বহু বাঙালি! কেউ বেড়াতে, কেউ চিকিৎসার জন্য গিয়েছিলেন, কেমন আছেন পর্যটকরা?
হাওড়া পুরসভার অধীনে মোট ৫০ টি ওয়ার্ড আছে। প্রতিটি ওয়ার্ডেই শনিবার দুপুর থেকে কয়েক ঘণ্টারর জন্য জল সরবরাহ ব্যাহত হবে। তবে এর প্রভাব শুক্রবার পড়বে না। এদিন রোজের মতোই স্বাভাবিক জল সরবরাহ করা হবে। জল সরবরাহ ব্যহত হওয়ার বিষয়টি পুর কর্তৃপক্ষের তরফ থেকে আগাম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়ায় অসুবিধার মাত্রা কিছুটা কম হতে পারে। কারণ শহরবাসীরা প্রয়োজনমতো জল শুক্রবার সঞ্চয় করে রাখতে পারবেন। এই বিষয়ে পরবর্তী কোনও আপডেট এলে তা প্রতিবেদনে আমরা যোগ করে দেব।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Drinking Water Supply Suspended: এই দিন জল বন্ধ থাকবে হাওড়ায়! বিস্তারিত জেনে নিন
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement