advertisement

Hoogli Rape: ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণ, কোন্নগরে গ্রেফতার ৪

Last Updated:

অভিযোগ, ধর্ষণের ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ছাত্রীকে বারবার ধর্ষণ করে ৪ যুবক।

#হুগলি: কোন্নগর চটকল এলাকায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ, ধর্ষণের ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ছাত্রীকে বারবার ধর্ষণ করে ৪ যুবক।
অভিযোগ, গত পয়লা মার্চ আকাশ জানা নামে স্থানীয় এক যুবক নিজের জন্মদিনের পার্টির নাম করে তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যায়! তার পর ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও মোবাইলে শ্যুট করে রাখে। এর পর সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে ফের ধর্ষণ করে বাকি ৩ অভিযুক্ত। পরে তরুণীকে ধর্ষণ করার ভিডিও নেট দুনিয়ায় ছেড়ে দেয় অভিযুক্তরা। খুব কম সময়ে ভিডিওটি গোটা নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে।
advertisement
২দিন আগে স্থানীয় একটি মুদির দোকানে গিয়েছিলেন তরুণী! সেখানে দোকানের মালিক ভেঙ্কটেশ রাও তরুণীকে ভাইরাল হওয়া ভিডিওটি দেখিয়ে কুপ্রস্তাব দেয়। ঘটনার কথা জানাজানি হতেই মুদির দোকানের মালিক পলাতক।
advertisement
এরপর আজ, বৃহস্পতিবার তরুনীর পরিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের নাম পি শিবা রাও, ভি হরিশ, বি বিবেক ও আকাশ জানা। ৪ জনই স্থানীয় এলাকার বাসিন্দা, তাদের গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে 376D/354C/506/34 IPC ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।
advertisement
ইতিমধ্যে পুলিশ তরুণীর বাড়ি থেকে প্রয়োজনীয় নথিপত্র বাজেয়াপ্ত করেছে। আগামিকাল ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হবে।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের কঠোর দাবিতে হুগলি জেলা DSO ছাত্র সংগঠন শ্রীরামপুর কোর্ট চত্তরে বিক্ষোভ দেখায়।
অন্যদিকে, এদিন মালদহে অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে আসে। চার যুবকের বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টার অভিযোগ নাবালিকার পরিবারের। ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার চরসুজাপুর এলাকায়। অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় নির্জাতিতাকে। ঘটনায় দুই প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আরও দুই অভিযুক্ত। নাবালিকার পরিবারের অভিযোগ, রাতে জোর করে বাড়িতে ঢুকে মেয়েকে তুলে নিয়ে যায় ৪ যুবক। নাবালিকাকে নিণে যাওয়া হয় অদূরেই একটি বাগানে। বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ে করে নির্জাতিতার পরিবার। আপাতত সরকারি হোমে রাখা হয়েছে ছাত্রীকে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি ছাত্রীর পরিবারের। অপহরণ ও পকসো আইনে মামলা রুজু পুলিশের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hoogli Rape: ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণ, কোন্নগরে গ্রেফতার ৪
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement