advertisement

Bongaon News: শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, বনগাঁয় গ্রেফতার শিক্ষক

Last Updated:

শিক্ষিকাকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার প্রধান শিক্ষক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#বনগাঁ: শিক্ষিকাকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার প্রধান শিক্ষক । উত্তর ২৪ পরগনার বনগাঁ কালুপুর আনন্দ সংঘ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে ওই স্কুলের সহ শিক্ষিকা গত বছরের ৬ অক্টোবর অভিযোগ দায়ের করেন! শিক্ষিকার অভিযোগ, বছর ৪০-এর প্রধান শিক্ষক তাঁকে ধর্ষণের চেষ্টা করে, সঙ্গে ছিল আর্থিক প্রতারনা ও লাগাতার হুমকির অভিযোগও! বনগাঁ থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষিকা।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। বুধবার রাতে বনগাঁর চাঁপাবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রধান শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাসকে। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে, এদিন মালদহে অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে আসে। চার যুবকের বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টার অভিযোগ নাবালিকার পরিবারের। ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার চরসুজাপুর এলাকায়। অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় নির্জাতিতাকে। ঘটনায় দুই প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আরও দুই অভিযুক্ত। নাবালিকার পরিবারের অভিযোগ, রাতে জোর করে বাড়িতে ঢুকে মেয়েকে তুলে নিয়ে যায় ৪ যুবক। নাবালিকাকে নিণে যাওয়া হয় অদূরেই একটি বাগানে। বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ে করে নির্জাতিতার পরিবার। আপাতত সরকারি হোমে রাখা হয়েছে ছাত্রীকে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি ছাত্রীর পরিবারের। অপহরণ ও পকসো আইনে মামলা রুজু পুলিশের।
advertisement
Aniruddha Kirtania
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bongaon News: শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, বনগাঁয় গ্রেফতার শিক্ষক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement