advertisement

Hooghly News: দরকার ১ লাখ টাকা! হাত ছাড়া হতে চলেছে বিদেশে পারফর্ম! অসহায় ভ্যান চালক বাবাও

Last Updated:

টাকার অভাবে বিদেশে পারফর্ম করতে যাওয়া অন্তরায় হয়ে দাঁড়িয়েছে প্রতিভাবানের

+
একাদশ

একাদশ শ্রেণীর পড়ুয়া অতনু হালদার

হুগলি: পরিত্যক্ত কারখানার আবাসন মাথা গোঁজার জায়গা। সংসারে নুন আনতে পান্তা ফুরায়। এই অবস্থাতেই এই পরিবারের তরুণের দৃশ্য যোগাসন চ্যাম্পিয়নের যোগ দেওয়ার সুযোগ! ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রতিযোগিতা হবে ভিয়েতনামের হানায়াতে। যাতায়াতের খরচে প্রায় লাখ টাকা। ছেলের স্বপ্নপূরণের সেই টাকা জোগাড়ের জন্য দুঃস্বপ্নের মধ্যে পড়ে রয়েছেন মা-বাবা।
হুগলির বৈদ্যবাটি পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের দারিদ্র জঙ্গল রোডের বাসিন্দা ওই তরুণ অতনু হালদার। বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্র অতনু। বিশ্বের আঙিনায় যোগাসন প্রতিযোগিতায় পৌঁছান যে কতটা কঠিন তা সে ভাল মতই জানে। তবে পারিবারিক অবস্থার মধ্যে সে কীভাবে বিশ্ব যোগাসনে প্রতিযোগী হবে তা নিয়ে দুশ্চিন্তা থাকলেও যদি একবার সেখানে পৌঁছাতে পারে তাহলে দাঁতের দাঁত চেপে হলেও নিজের সেরা পারফরমেন্সটা দেবে এমনটাই জানিয়েছে অতনু।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অতনুর বাবা সঞ্জয় হালদার একজন ভ্যানচালক। মা বুলু হালদার তিনি জানান, ভিয়েতনামে যাওয়ার জন্য ৩৫ হাজার টাকা পাঠানোর কথা ছিল সোমবারের মধ্যে। কিন্তু সেই টাকা জোগাড় হয়ে ওঠেনি এখনও। রাজ্য যোগা সংস্থার কাছে আরও পাঁচ দিন সময় চেয়েছেন তারা। তিনি বলেন, ছেলের স্কুল ক্লাবের প্রশিক্ষক স্থানীয় পুরপ্রতিনিধি পুরপ্রধান বিধায়ক সকলকে জানিয়েছেন তিনি এ বিষয়ে। সকলের থেকেই আশ্বাস পেয়েছেন কিন্তু অর্থ জোগার এখনও হয়ে ওঠেনি।
advertisement
এই বিষয়ে অতনু জানায়, প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মহাকুমা জেলা রাজ্য স্তরে সাফল্য আসার পর এখন বিশ্বের দরবারে তার ডাক এসেছে। এবারের প্রথম জাতীয় স্তরে নেমে সাফল্য পেয়েছে সে। তার স্বপ্ন রয়েছে ভিয়েতনামে গিয়ে দেশের নাম উজ্জ্বল করার। অপেক্ষা শুধু অর্থ সংস্থানের।
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দরকার ১ লাখ টাকা! হাত ছাড়া হতে চলেছে বিদেশে পারফর্ম! অসহায় ভ্যান চালক বাবাও
Next Article
advertisement
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
  • জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র

  • বড় কূটনৈতিক সাফল্য ভারতের

  • হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement