advertisement

Hooghly News: প্রয়াগরাজ থেকে বাইকে চেপে হুগলিতে এলেন সাধু 'বুলেট বাবা'! দেখতে মানুষের ভিড়

Last Updated:

Hooghly News: জটায় সোনার আংটি। গায়ে যৎসামান্য বসন। ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন বুলেট বাবা

+
বুলেট

বুলেট বাবা

হুগলি: ৭০০ বছরের কুম্ভ মেলার আবারও পুনর্জাগরণ ঘটেছে হুগলি ত্রিবেণীতে। এই কুম্ভ মেলাকে ঘিরে চলছে উচ্ছ্বাস। হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়েছে ত্রিবেণীর মুক্ত বেণীতে। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর সাধুসন্ত, প্রচুর নাগা সন্ন্যাসীরাও জড়ো হয়েছে। গোটা শরীরে ভষ্ম মাখা, কপালে সেই ছাই এর টিপ দিয়ে ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন নাগা সাধুরা। কাশ্মীর থেকে আসা বুলেট বাবা, কেদারনাথের টুপি বাবা, অসমের কিন্নর আখড়ার সোনালী নন্দগিরি, ত্রিবেণী কুম্ভের পুণ্যার্থীদের আকর্ষণ এইসব নাগা সাধুরা। এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছেন বুলেট বাবা।
২০০৯ সালে ভক্তের দেওয়া মোটর সাইকেলটা নিজের মত করে সাজিয়েছিলেন। ত্যাগের প্রতীক গেরুয়া রঙে মুড়ে সনাতনী তীর্থস্থান ভ্রমণই ছিল মূল উদ্দেশ। সেই গাড়ি নিয়েই প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে ত্রিবেণীর ‘মিনিকুম্ভে’ হাজির বছর পঞ্চান্নোর জমাতিয়া মোহন্ত ছোটুগিরি নাগাবাবা। ত্রিবেণীর পুণ্যভূমিতে কৌতূহলী জনতার নানা প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন ওই নাগা সন্ন্যাসী ‘বুলেট বাবা’। জটায় সোনার আংটি। গায়ে যৎসামান্য বসন। ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন বুলেট বাবা। গুজরাটের নম্বরের ওই বাইকে লাগানো অতিরিক্ত আলো ও ডিকি (বক্স)। সামনে ও পাশের বক্সগুলিতে হিন্দিতে লেখা, ‘আবাহন আখাড়া, জমাতিয়া মোহন্ত’। পরিত্যক্ত উদ্বাস্তু শিবিরে ওই বাইকই এখন অনেকের কাছে মূল আকর্ষণ।
advertisement
advertisement
তিনি বলেন, “প্রথম বার ত্রিবেণীতে এলাম। যে স্থানেই যাই মানুষ ঘিরে ধরেন। ভালই লাগে।” দীর্ঘ প্রায় ৮০০ কিমি পথ মোটর সাইকেলে একটানা চালিয়ে তিনি এসেছেন ত্রিবেণীতে। তার এই রাস্তা পুরোটা অতিক্রম করতে সময় লেগেছে প্রায় ৩৬ ঘণ্টা। শুধুমাত্র দিনের বেলাতেই তিনি বাইক চালাতেন। রাতের বেলায় সূর্য ডোবার লগ্নে কোনও মোট বা আশ্রমে বিশ্রাম নিতেন। এভাবেই এখান থেকে কুম্ভ শেষ হয়ে যাওয়ার পর তিনি আবারও রওনা দেবেন দেশের বিভিন্ন প্রান্তে। প্রয়াগরাজের কুম্ভ তিনি দেখেছেন এরপর বাংলার কুম্ভ তে তিনি এসেছেন, দুই কুম্ভ প্রসঙ্গে তিনি বলেন যেমন প্রয়াগের কুম্ভতে ভাল ব্যবস্থাপনা ছিল ঠিক তেমনি এখানেও রয়েছে যথাযথ ভাল ব্যবস্থা। সঠিক সময়ে সাধুদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা। তাদের থাকার জায়গা ও সব ধরনের ব্যবস্থা করে রেখেছে বাংলার সরকার। তাই একেবারে বাংলার সরকারের প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গেল নাগা সাধু বুলেট বাবাকে।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: প্রয়াগরাজ থেকে বাইকে চেপে হুগলিতে এলেন সাধু 'বুলেট বাবা'! দেখতে মানুষের ভিড়
Next Article
advertisement
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
  • জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র

  • বড় কূটনৈতিক সাফল্য ভারতের

  • হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement