advertisement

Hooghly News: পথ দুর্ঘটনার বলি ব্যারাকপুরের পুলিশকর্মী! সাইকেলে করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কা, শোকের ছায়া এলাকায়

Last Updated:

Hooghly News: পথ দুর্ঘটনায় প্রয়াত পুলিশকর্মীর একটি ছেলে ও একটি মেয়ে আছে। এলাকায় ভাল মানুষ হিসেবে তাঁর পরিচিত ছিল। স্বাভাবিকভাবেই তাঁর এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। 

প্রয়াত পুলিশকর্মী
প্রয়াত পুলিশকর্মী
মগরা, হুগলি, সোমনাথ ঘোষঃ পথ দুর্ঘটনায় পুলিশকর্মীর মৃত্যু। হুগলি জেলার মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি পালপাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রাজেশ মান্ডি। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির অন্তর্গত পালপাড়ার রাজেশ মান্ডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কাজ করতেন। ২০০৬ সালে পুলিশের কাজে যোগদান করে প্রথমে কনস্টেবল ছিলেন। পরবর্তীতে এস আই হন। অসুস্থ থাকার জন্য গত নভেম্বর মাস থেকে রাজেশবাবু কাজে যাননি। মাঝেমধ্যে বাইকে করে কাজে যাওয়া আসা করতেন। এবার মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হল।
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আয়োজন! ছাত্রছাত্রীদের সামনে খুলে গেল নয়া দিগন্ত, নতুন বিশ্ববিদ্যালয় হয়েও টেক্কা দিচ্ছে সকলকে
গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। বাড়ি থেকে একা সাইকেল নিয়ে বাজারে বেরিয়েছিলেন রাজেশবাবু। বাড়ি ফেরার সময় কোনও গাড়ি তাঁকে ধাক্কা মারলে রাস্তায় পড়ে যান। এলাকার দুই সিভিক ও স্থানীয় মানুষের সহযোগিতায় তাঁকে চিকিৎসা জন্য প্রথমে মগরা গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও শেষরক্ষা হল না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই পুলিশকর্মী।
advertisement
advertisement
জানা যাচ্ছে, রাজেশবাবুর একটি ছেলে ও একটি মেয়ে আছে। এলাকায় ভাল মানুষ হিসেবে তাঁর পরিচিত ছিল। স্বাভাবিকভাবেই তাঁর এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পথ দুর্ঘটনার বলি ব্যারাকপুরের পুলিশকর্মী! সাইকেলে করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কা, শোকের ছায়া এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement