advertisement

Durga Puja 2023: কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে  মহাষ্টমীতে কুমারীপুজো 

Last Updated:

Durga Puja 2023: অষ্টমীর অন্যতম আকর্ষণ হল মঠের কুমারী পুজো। আর সেই উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে মহামায়ার পুজো পাঠ।

+
মঠ

মঠ ও মিশনে কুমারীপুজো  

কামারপুকুর: প্রতি বছরের মত এবারেও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হুগলির পূণ্যভূমি কামারপুকুর মঠে শুরু হয়েছে মহা অষ্টমীর পুজো। তবে অষ্টমীর অন্যতম আকর্ষণ হল মঠের কুমারী পুজো। সেই উপলক্ষ্যে সকাল থেকে শুরু হয়েছে মহামায়ার পুজো পাঠ।সকাল থেকে বহু ভক্তের সমাগম হয়েছে। দেশ, বিদেশ থেকেও বহু ভক্ত এসেছেন এদিন। সকাল থেকেই উপচে পড়েছে ভক্তের ঢল।
এবারে কামারপুকুরের শ্রীপুরে ছোট্ট মেয়ে ঐশানি চক্রবর্তী কুমারী হয়েছেন।অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জাঁকজমক সহকারে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সেই দুর্গাপুজোর আরাধনা এবং কুমারী পুজোর চিত্রই উঠে লোকাল এইটিন বাংলার ক্যামেরায়।
advertisement
advertisement
প্রথা অনুযায়ী মহাষ্টমীতে কুমারী পুজো অনুষ্ঠিত হয় কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠে। এই উপলক্ষ্যে এদিন মঠ প্রাঙ্গণে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। এখানে বৈদিক মতে পুজো করা হয়। পাঁচ বছরের বয়সের ব্রাহ্মণ কন্যাকে এ দিন পুজো করা হয়। এই মঠে যাঁরা রঘুবীরের পুজো করেন তাঁদের পরিবারের মধ্যে থেকেই একজন কন্যাকে পুজোর জন্য উপযুক্ত কুমারী নির্বাচন করা হয়েছে। কুমারী পুজোর পর হয় সন্ধিপুজো।
advertisement
এই বিষয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ লোকতরনন্দজি মহারাজ জানান সকাল থেকেই শুরু হয়েছে দুর্গা পুজোতে মহা অষ্টমীর পুজো। প্রতিবছরের মত এ বছরও কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে। বেলুড় মঠের নিয়ম অনুযায়ী এই পুজোকরে থাকি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থানে ভরে উঠেছে মানুষের সমাগম।
advertisement
Suvojit Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে  মহাষ্টমীতে কুমারীপুজো 
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement