advertisement

সরকারি জমি দখল করে হচ্ছে টা কী! নালিশ পেয়ে পরিদর্শনে গিয়ে 'থ', আইনি পদক্ষেপের হুঁশিয়ারি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের

Last Updated:

Hooghly News: চুঁচুড়ায় সরকারি জমি দখল করে পাকা নির্মাণ তৈরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। নালিশ পেয়ে পরিদর্শনে গিয়ে রীতিমত 'থ' হয়ে গেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষ: সরকারি জমি দখল করে পাকা নির্মাণ তৈরি হচ্ছে। পুকুর ভরাটের নালিশ পেয়ে দেখতে গিয়েছিলেন বিধায়ক। ঘটনাস্থলে পৌঁছে দৃশ্য দেখে রীতিমত ‘থ’ হয়ে যান তিনি। সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য চুঁচুড়ায়। পরিদর্শনে গিয়ে অবাক চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আইনানুগ ব্যবস্থা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিধায়ক।
হুগলির চুঁচুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় একটি সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার সকালে এলাকাটি পরিদর্শনে যান বিধায়ক অসিত মজুমদার। সেখানে গিয়ে দেখেন, সংশ্লিষ্ট সরকারি জমিটি ইতিমধ্যেই পাকাপাকিভাবে দখল করে নেওয়া হয়েছে। একটি জলাশয়ের পাড় বরাবর পাকা নির্মান করার কাজ চলছে। রাবিশ ফেলে সমান করা হয়েছে জমি। এই দৃশ্য দেখে হতবাক বিধায়ক ক্ষোভে উগরে দিলেন।
advertisement
আরও পড়ুনঃ অটো ইউনিয়নে কার দাপট থাকবে! তুমুল গণ্ডগোল, চালকদের মারধর! হুগলিতে প্রকাশ্যে ‘গোষ্ঠী কোন্দল’
বিধায়ক হুঁশিয়ারির সুরে বললেন, ‘এটি সম্পূর্ণ বেআইনি কাজ। আমি জেলাশাসক, বিএলআরও, অতিরিক্ত জেলাশাসক, ভূমি দফতর ও চুঁচুড়া থানার আইসির কাছে বিষয়টি লিখিত আকারে জানাবো। আমি কোনভাবেই বেআইনি দখলদারি বরদাস্ত করব না’। তিনি আরও বলেন, ‘যদি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি বিষয়টি জেনে থাকেন এবং তবুও প্রশাসনকে না জানিয়ে থাকেন, তাহলে আমি দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। দল সেই অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে’। বিধায়ক এও বলেন, সাধারন মানুষকে এগিয়ে আসতে হবে। বেআইনি কিছু হলে অভিযোগ করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মেডিকেল কলেজের সামনেই পুলিশ ফাঁড়ি, বুড়ো আঙুল দেখিয়ে ক্যাম্পাসে যা সব হচ্ছে…! তমলুকে শোরগোল
অভিযুক্ত অচ্যুৎ সাধু জানান, ‘আমি এই জমি সরকারের কাছে লিজ নেওয়ার জন্য আবেদন করেছিলাম এবং বিষয়টি পৌরসভাকেও জানিয়েছিলাম। তবে আমি জানতাম না যে সরকারি অনুমোদন ছাড়া সরকারি জমিতে কোন নির্মান করা যায় না। এটা আমার ভুল হয়েছে’। দু’মাস ধরে তিনি এই কাজ করেছেন।
advertisement
যদিও এই ঘটনায় স্থানীয় প্রশাসনকেই দায়ী করছে বিরোধীরা। তাঁদের দাবি, সরকারি জমি দিনের আলোয় দু’মাস ধরে দখল হয়ে গেল, পুরসভা বা প্রশাসনের কেউ দেখল না। স্থানীয় কাউন্সিলর ওয়ার্ডের কারও নজরে পড়ল না কেন?
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সরকারি জমি দখল করে হচ্ছে টা কী! নালিশ পেয়ে পরিদর্শনে গিয়ে 'থ', আইনি পদক্ষেপের হুঁশিয়ারি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের
Next Article
advertisement
Ajit Pawar Plane Crash: অবতরণের সময়েই বিপত্তি ! অজিত পওয়ার-সহ ৫ জনকে নিয়ে বারামতীতে ভেঙে পড়ল প্রাইভেট বিমান, দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিও
অবতরণের সময়েই বিপত্তি ! অজিত পওয়ার-সহ ৫ জনকে নিয়ে ভেঙে পড়ল প্রাইভেট বিমান, দেখুন ভিডিও
  • জরুরী অবতরণের সময়েই বিপত্তি !

  • বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার

  • দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement