Higher Secondary 2025: উচ্চ মাধ্যমিকের নজরকাড়া সাফল্য জেলা জুড়ে! মেধা তালিকার প্রথম দশে হুগলির ১৪ জন
- Reported by:Rahi Haldar
- Published by:Pooja Basu
Last Updated:
গোটা জেলার মধ্যে প্রথম দশের তালিকায় রয়েছে মোট ১৪ জন। তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অষ্টম নবম এবং দশম সবকটি জায়গায় রয়েছে হুগলির কৃতি ছাত্র-ছাত্রীরা।
হুগলি: মাধ্যমিকের ফল প্রকাশের পর, মঙ্গলবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় নজর কারা ফলাফল করেছে হুগলি জেলার ছাত্ররl ছাত্রীরা। গোটা জেলার মধ্যে প্রথম দশের তালিকায় রয়েছে মোট ১৪ জন। তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অষ্টম নবম এবং দশম সবকটি জায়গায় রয়েছে হুগলির কৃতি ছাত্র-ছাত্রীরা।
এবার গোটা জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৩,৪৪ জন। এবছর ১৩,২৯২ জন ছাত্রী পরীক্ষায় বসছেন। আর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ১০,১৫০ জন। এরই মধ্যে মেধা তালিকার প্রথম দশে স্থান করে নিয়েছে হুগলি জেলার ১৪ জন ছাত্র-ছাত্রী।জেলার মধ্যে প্রথম ও রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে রাজশ্রী অধিকারী। আরামবাগ হাই স্কুলের এই ছাত্রর মোট প্রাপ্ত নম্বর ৪৯৫। পঞ্চম স্থানে রয়েছে আরামবাগ হাই স্কুলেরই ছাত্র প্রান্তিক গাঙ্গুলী তার মোট প্রাপ্ত নম্বর ৪৯৩।
advertisement
আরও পড়ুনHigher Secondary 2025: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এল, কিন্তু দেখার জন্য বেঁচে থাকল না চন্দননগরের সুজলি, HS-পাশ করেও জীবনের পরীক্ষায় ফেল
ষষ্ঠ স্থানে রয়েছে ২ জন। চন্দননগর অরবিন্দ স্কুলের রৌণক গড়াই , মুক্তারপুর হাই স্কুল থেকে আরফাত হোসেন, দুজনারি মোট প্রাপ্ত নম্বর ৪৯২। সপ্তম স্থানে রয়েছে জেলা থেকে মোট তিন জন কৃতি ছাত্র-ছাত্রী। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে তামজের সৈয়দ মোহাম্মদ তামদিগ, গোঘাট হাই স্কুলের অঙ্কর নন্দী ও চাতরা নন্দলাল ইনস্টিটিউট এর ছাত্র তন্ময় হালদার।
advertisement
advertisement
সকলের মোট প্রাপ্ত নম্বর ৪৯১। অষ্টম স্থান অর্জন করেছে মোট তিনজন, কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে রাজদীপ শাসমল, মাহেশ রামকৃষ্ণ আশ্রম থেকে অভ্রদীপ বেরা, শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল থেকে শ্রেষ্ঠা মুখার্জী। এদের মোট প্রাপ্ত নাম্বার ৪৯০।নবম পজিশনে রয়েছে দুজন, মহেশপুর রামকৃষ্ণ আশ্রম থেকে জিষ্ণু ঘোষ ও গোঘাট অনুর হাই স্কুল থেকে সপ্তর্ষি পাঁজা, এদের দুজনেরই মোট প্রাপ্ত নম্বর ৪৮৯।দশম স্থানের মধ্যেও রয়েছে দুইজন আরামবাগ হাই স্কুলের সর্বজিত সাহা ও তারকেশ্বর নূরবিহারী পাল চৌধুরী হাই স্কুল থেকে অদ্রিসা সাহা তাদের মোট প্রাপ্ত নম্বর ৪৮৮।গোটা রাজ্যের মধ্যে প্রথম দশের তালিকায় রয়েছে মোট ৭২ জন। তারমধ্যে শুধু হুগলি জেলা থেকেই রয়েছে প্রথম দশের তালিকায় মোট ১৪ জন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 6:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Higher Secondary 2025: উচ্চ মাধ্যমিকের নজরকাড়া সাফল্য জেলা জুড়ে! মেধা তালিকার প্রথম দশে হুগলির ১৪ জন











