Higher Secondary 2025: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এল, কিন্তু দেখার জন্য বেঁচে থাকল না চন্দননগরের সুজলি, HS-পাশ করেও জীবনের পরীক্ষায় ফেল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও প্রথম বিভাগে পাশ করেছে। তবে নিজের রেজাল্ট সে দেখতে পেল না। গত মাসের ২৮ তারিখে ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুজলির।
চন্দননগর: চন্দননগর লালবাগান স্কুলের ছাত্রী সুজলি পাত্র মাধ্যমিকে প্রথম বিভাগে পাস করেছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও প্রথম বিভাগে পাশ করেছে। তবে নিজের রেজাল্ট সে দেখতে পেল না। গত মাসের ২৮ তারিখে ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুজলির।
২০২৩ সালে তার ক্যানসার ধরা পড়ে। প্রথমে ওভারিতে টিউমার৷ এই টিউমার থেকে ক্যানসার ছড়িয়ে পড়ে। অপারেশন তারপর কেমো থেরাপি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। স্কুলে বরাবরই ভাল ছাত্রী ছিল সে। পাশাপাশি স্কুলের সব অনুষ্ঠানে অংশ নিত।তাই দিদিমনিদের প্রিয় ছিল।মাধ্যমিকে প্রথম বিভাগ পায়। উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় ভয়ানক অসুস্থ হয়ে পরে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাকে।এখান থেকেই শেষ চারটি পরীক্ষা দিয়েছিল। সুজলির বড় হয়ে শিক্ষিকা হতে চাইত বলে জানান তার স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা মণ্ডল।
advertisement
advertisement
চন্দননগর কৃষ্ণভাবনী নারী শিক্ষা মন্দিরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল সুজলির।সেখানে পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষার হুগলি জেলা জয়েন্ট কনভেনার শুভেন্দু গড়াই বলেন,ছাত্রীর অসুস্থতার খবর পেয়েই তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।এনআরএস হাসপাতাল থেকে যাতে পরীক্ষা দিতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে কথা বলে তা ঠিক করা হয়।ছাত্রীটি মেধাবী ছিল।অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছিল।কিন্তু রেজাল্ট দেখে যেতে পারল না।খুব খারাপ লাগছে।
advertisement
সুজলির যখন এগারো দিন বয়স তখন তার মা মারা যান।সেদিন থেকেই মামা সত্যজিৎ রায়ের কাছে মানুষ হয়। মণ্ডলপাড়া জুট মিলের শ্রমিক মামা অনেক কষ্ট করে তার ভাগ্নিকে মানুষ করছিলেন।ক্যানসার ধরা পড়ার পর তার সবরকম চিকিৎসার ব্যবস্থা করেছেন।স্কুলের শিক্ষিকারা সুজলিকে অনেক সাহায্য করেছেন।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কে খন্ডাতে পারে। কোনভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিল ঠিকই তারপর আর সুস্থ হতে পারেনি।উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাকে।
advertisement
আজ স্কুলের বড়দি অর্পিতা মণ্ডল সুজির মামাকে ফোন করে খবর দেন যে সুজলি পাস করেছে। দু’চোখ জলে ভিজে আসে মামার। প্রথম বিভাগে পাশ করেছে ভাগ্নি।দেখে যেতে পারল না।
advertisement
সোমনাথ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 6:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Higher Secondary 2025: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এল, কিন্তু দেখার জন্য বেঁচে থাকল না চন্দননগরের সুজলি, HS-পাশ করেও জীবনের পরীক্ষায় ফেল








