Iran Allows 2 Indian Tankers: স্বস্তির খবর ! হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য ভারতের ২টি ট্যাঙ্কারকে অনমুতি দিল ইরান
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Iran Allows 2 Indian Tankers To Pass Through Strait Of Hormuz: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে প্রায় ‘বন্ধ’ হয়ে রয়েছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের চেষ্টা করার সময়ে মাঝে মধ্যেই হামলার শিকার হচ্ছে পণ্যবাহী জাহাজ।
advertisement
advertisement
advertisement
advertisement
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে প্রায় ‘বন্ধ’ হয়ে রয়েছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের চেষ্টা করার সময়ে মাঝে মধ্যেই হামলার শিকার হচ্ছে পণ্যবাহী জাহাজ। বুধবার গুজরাতমুখী একটি জাহাজও আক্রান্ত হয় হরমুজ প্রণালীতে। পণ্যবাহী জাহাজে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দিল্লিও। অন্য দিকে, বুধবারই ফের ইরানকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ইরানের বিস্ফোরকবোঝাই ১৬টি নৌকা ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। (Photo: AP)
advertisement
সংঘর্ষ থেমে যদি যায়ও তারপরেও আবার ইজরায়েল ইরানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তেহরান। ‘ব্লুমবার্গ’-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হচ্ছে। আগামী দিনে কোনও পরিস্থিতিই যাতে আমেরিকা বা ইজরায়েলি বাহিনী তাদের উপর আক্রমণ না করে, তা নিশ্চিত করতে চাইছে ইরান। সংঘর্ষ বিরতির শর্ত হিসাবে আমেরিকার কাছ থেকে সেই প্রতিশ্রুতিই চাইছে তারা। (Photo: AP)







