advertisement

নদীতে স্নান করায় নিষেধাজ্ঞা, কড়া নজরদারি সূবর্ণরেখা নদীর উপকূলে

Last Updated:

যাঁরা মাঝ নদীতে রয়েছে তাঁদের তীরে ফিরে আসার বার্তা পাঠানো হয়েছে। আগামী ৫ ই মে পর্যন্ত মৎস্যজীবিদের সমুদ্রের পাশাপাশি নদীতেও নামতে নিষেধ করা হয়েছে।

#সাঁকরাইল: আসছে তেড়ে ফণী। সতর্ক প্রশাসন। কড়াকড়ি নজরদারি সূবর্ণরেখা নদী সহ সংলগ্ন সমস্ত সৈকত জুড়ে।চলছে প্রচার। আগামী ৭২ ঘন্টার মধ্যে যে কোনও মুহূর্তে ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ফণীর। যার অভিঘাত ভয়াল এবং ভয়ঙ্কর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। ফণীর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপূর, সাঁকরাইল সহ আশেপাশের এলাকায়। স্বাভাবিকভাবেই সতর্ক প্রশাসন।
বিপর্যয় মোকাবিলায় আগাম সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি ইতিমধ্যে এসে পৌঁছেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা। তাঁরাও প্রচার শুরু করেছেন। বেড়াতে আসা পর্যটকদের বলা হচ্ছে আগামী ৭২ ঘন্টা উড়িশা উপকূল থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য। নদীতে স্নান বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মৎস্যজীবীদের মাঝ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ঝাড়গ্রামে দু’টি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যাঁরা মাঝ নদীতে রয়েছে তাঁদের তীরে ফিরে আসার বার্তা পাঠানো হয়েছে। আগামী ৫ ই মে পর্যন্ত মৎস্যজীবিদের সমুদ্রের পাশাপাশি নদীতেও নামতে নিষেধ করা হয়েছে। সূবর্ণরেখা তটে এলাকার মৎস্যজীবিদের বোট ও নৌকা নিয়ে পাড়ে দাড়িয়ে রয়েছে ডিজাস্টার টিম ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নদীতে স্নান করায় নিষেধাজ্ঞা, কড়া নজরদারি সূবর্ণরেখা নদীর উপকূলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement