advertisement

শৌচালয়ের অভাব, রাস্তায় বেরিয়ে ভয়ে থাকেন মহিলারা! ঘাটালবাসীর সমস্যার শেষ নেই

Last Updated:

সবথেকে বেশি সমস্যায় পড়েন মহিলা যাত্রী থেকে ব্যবসায়ীরা। অভিযোগ, বারবার পুরসভাকে জানিয়েও কোনও কাজ হয়নি।

+
সমস্যায়

সমস্যায় নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীরা।

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : বাসস্ট্যান্ড কিংবা প্রতীক্ষালয়, তার পাশাপাশি এলাকায় শৌচাগার – এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক রাস্তা সম্প্রসারণের সময় ঘাটাল কলেজ মোড় সংলগ্ন এলাকার বাসস্ট‍্যান্ড থেকে শৌচাগার সবই ভেঙে ফেলতে হয়। শহরের প্রাণকেন্দ্রের গুরুত্বপূর্ণ স্ট‍্যান্ড নতুন করে আর গড়ে না ওঠার ফলে সমস‍্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড নেই শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা। সমস্যায় নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীরা। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণ করার সময় ভেঙে দেওয়া হয়েছে শৌচালয়। তারপর দু’বছর পেরিয়ে অতিক্রান্ত।
শিলাবতী, ঝুমি দিয়ে গড়িয়ে গেছে অনেক জল। কিন্তু নতুন করে তৈরি করা হয়নি শৌচালয়। পৌরসভাকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ উঠে এসেছে আমজনতার মুখে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কলেজ মোড়, ঘাটালের কোন্নগর এলাকা, কলেজ মোড় বাস স্ট্যান্ড ঘাটালের প্রাণকেন্দ্র। গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ডের দুই ধারে সারি সারি দোকান রয়েছে। তাছাড়াও কলেজ কিংবা আদালত যেখানেই যান, এই বাসস্ট্যান্ডেই নামতে হয় পড়ুয়া থেকে নিত‍্যযাত্রীদের।এ ছাড়াও বিভিন্ন দূর পাল্লার রূটের গাড়ি ছাড়ে এই বাসস্ট্যান্ড থেকে ।
advertisement
আরও পড়ুন : সাত দিনের প্রশিক্ষণেই কেল্লাফতে! কচুরিপানার এই শিল্প দেখে তাক লেগে যাবে
ব্যবসায়ী থেকে স্থানীয় মানুষের অভিযোগ, বারবার পৌরসভা কে জানিয়েও কোনও কাজ হয়নি। সবথেকে বেশি সমস্যায় পড়েন মহিলা যাত্রী থেকে ব্যবসায়ীরা। ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা জানান, রাজ্য সড়ক সম্প্রসারণ করার সময় ভেঙে দেওয়া হয়েছে শৌচালয়। পাশে একটি অস্থায়ী শৌচালয় তৈরি করা হয়েছে। তবে সেটি ব্যবহার করতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে খুব। তাই দ্রুত শৌচালয় তৈরি করে দেওয়া হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অপেক্ষা করে ইতিমধ্যেই কেটে গিয়েছে দু’বছর। তবে সর্বসমক্ষে দেওয়া প্রতিশ্রুতি হয়ত বিফলে যাবে না। সেরকমই আশাবাদী ঘাটালবাসী। এখন দেখার মানুষের চাহিদাকে মান্যতা দিয়ে কত দ্রুত শৌচালয়ে ব্যবস্থা করে পৌর প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শৌচালয়ের অভাব, রাস্তায় বেরিয়ে ভয়ে থাকেন মহিলারা! ঘাটালবাসীর সমস্যার শেষ নেই
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement