advertisement

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলায় সুবিধা বেড়ে গেল পুণ্যার্থীদের! তৈরি হচ্ছে অস্থায়ী বাসস্ট্যান্ড, সহজেই হবে পুণ্যস্নান, জানুন কোথায়

Last Updated:

গঙ্গাসাগর মেলার আগেই শুরু হল মাটি ফেলে সমুদ্রতট উদ্ধারের কাজ। সৈকত পুনরুদ্ধার করতে মাটি ফেলা হচ্ছে। হাতে রয়েছে মাত্র মাস দুয়েক সময়। 

+
গঙ্গাসাগরে

গঙ্গাসাগরে চলছে মাটি ফেলার কাজ

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গাসাগর মেলার আগেই শুরু হল মাটি ফেলে সমুদ্রতট উদ্ধারের কাজ। সৈকত পুনরুদ্ধার করতে মাটি ফেলা হচ্ছে। হাতে রয়েছে মাত্র মাস দুয়েক সময়। সাগরের সৈকত পুণ্যার্থীদের জন্য প্রস্তুত করা নিয়ে এবছর বাড়তি মাথা ঘামাতে হচ্ছে প্রশাসনকে। প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের পাড় ভেঙে যায় প্রতিবছর। সেই পাড় নতুন করে গড়ে তুলতে হয়।
ইতিমধ্যেই এই কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এবছর চাষের জমি কিংবা পুকুর থেকে মাটি এনে সৈকতে ফেলা হবে না। নয়া সিদ্ধান্ত অনুযায়ী বড় বড় খাল, ড্রেন ইত্যাদি জায়গা থেকে মাটি তুলে এনে এখানে ফেলার কাজ শুরু করেছে সেচ দফতর।
advertisement
advertisement
ডিসেম্বরের মধ্যেই যাতে সমুদ্রতট সংস্কার সেরে ফেলা যায়, সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। আপাতত খাল-বিল থেকে মাটি আনা হবে। পরে ড্রেজিং শুরু হওয়ার পর পলি নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের পাঁচ নম্বর বিচের রাস্তার কাছে একটি অস্থায়ী বাসস্ট্যান্ড করার সিদ্ধান্ত হয়েছে। এর জন্য জমি চিহ্নিত হয়ে গিয়েছে। যেহেতু এবারের মেলায় ৫ ও ৬ এবং ১ ও ১ এ বিচে পুণ্যার্থীদের স্নানের ব্যবস্থা করা হবে, সেজন্য পাঁচ নম্বরের দিকেই বাসগুলি নিয়ে যাওয়া হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২-৪ নম্বর বিচে ভিড় আটকানোই প্রধান লক্ষ্য এবছর। এখনও যা পরিস্থিতি, তাতে এবারের মেলাতেও এখানে নামতে পারবেন না তীর্থযাত্রীরা। তবে সৈকত পুনরুদ্ধার করাই এখন লক্ষ্য প্রশাসনের। সেই লক্ষ্যেই এখন কাজ চালিয়ে যাচ্ছে তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela: গঙ্গাসাগর মেলায় সুবিধা বেড়ে গেল পুণ্যার্থীদের! তৈরি হচ্ছে অস্থায়ী বাসস্ট্যান্ড, সহজেই হবে পুণ্যস্নান, জানুন কোথায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement