advertisement

Gangasagar Mela 2025: গঙ্গাসাগর নিয়ে আর চিন্তা নেই, বড় ঘোষণা করেই দিলেন পরিবহন মন্ত্রী! বড় চমক

Last Updated:

Ganagasagar Mela 2025: গঙ্গা সাগরে অতিরিক্ত বাস,লঞ্চ দিচ্ছে পরিবহন দফতর। যাত্রীদের সুবিধায় একাধিক ব্যবস্থার কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গঙ্গা সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সাগরে পূন্য স্নান হবে ১৪ জানুয়ারি।

গঙ্গা সাগর মেলার ছবি
গঙ্গা সাগর মেলার ছবি
হুগলি: গঙ্গা সাগরে অতিরিক্ত বাস,লঞ্চ দিচ্ছে পরিবহন দফতর। যাত্রীদের সুবিধায় একাধিক ব্যবস্থার কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গঙ্গা সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সাগরে পূন্য স্নান হবে ১৪ জানুয়ারি। গঙ্গা সাগরে ভীর জমাবে সাধু সন্ন্যাসী থেকে সাধারণ পূন্যার্থীদের। তাঁদের জন্য এবার বাস বাড়ানো হয়েছে। বাড়ছে লঞ্চ পরিষেবা। দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে যাত্রী পারাপারের জন্য ভেসেলে লাগানো হবে ফগ লাইট।
আরও পড়ুনঃ ছোট্ট এই বীজ ভিটামিনের পাওয়ার হাউস, এক চুটকিতে নিরাময় করবে হার্ট থেকে হাড়ের সব রোগ!
পরিবহন মন্ত্রী বলেন, এবার বাসের সংখ্যা বাড়িয়ে প্রতিদিন ২২৫০ টি করে বাস চলবে। ৩২ টি ভেসেল ১০০ টি লঞ্চ দেওয়া হয়েছে। গত বছর তিনটে বার্জ ছিল এবার সেটা দশটি করা হয়েছে। যাতে করে দুই আড়াই হাজার মানুষ পার হয়ে যাবে। ২১ টি জেটি করা হয়েছে। যেখান দিয়ে পারাপার করতে পারবে মানুষ। কচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত আড়াইশো বাসকে পারমিশান দেওয়া হয়েছে। তারা ওই রুটে যাত্রী পরিবহন করবে।
advertisement
advertisement
এয়ার অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারের মাধ্যমে কেউ অসুস্থ হলে তাদের রেসকিউ করে কলকাতার হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। গত বছর ১৩ জনকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছিল।যাত্রী পরিবহনের ক্ষেত্রে এবার আরও অনেক স্বাচ্ছন্দ পাবেন যাত্রীরা। বাবু ঘাট থেকে কচুবেড়িয়া সেখান থেকে মেলা এক টিকিটেই যাওয়ার ব্যবস্থা থাকছে। কুয়াশার সময় ভেসেল পারাপার করতে খুব সমস্যা হয়। এবার ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে ঘন কুয়াশাতে ও জলপথ পরিবহন চালু থাকে। মন্ত্রী আরো জানান , ইন্টারনেটেরও একটা সমস্যা থাকে। সরকার কথা বলছে বিভিন্ন টেলিকম নেটওয়ার্কের সাথে যাতে ইন্টারনেটটা ঠিক মতো কাজ করে।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2025: গঙ্গাসাগর নিয়ে আর চিন্তা নেই, বড় ঘোষণা করেই দিলেন পরিবহন মন্ত্রী! বড় চমক
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement