advertisement

প্রতিবেশী নাবালিকাকে দিনের পর দিন যৌন হেনস্তা, হুমকি! গাইঘাটায় হাতেনাতে গ্রেফতার যুবক

Last Updated:

Gaighata News: প্রতিবেশী যুবকের কাছে যৌন নির্যাতনের শিকার নাবালিকা। নিদের পর দিন হেনস্থা। মুখ বন্ধ রাখার জন্য হুমকি। জানাজানি হতেই মঙ্গলবার নির্যাতিতা নাবালিকার পরিবার গাইঘাটা থানার দারস্থ হয়। গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক।

নাবালিকাকে দিনের পর দিন যৌন নির্যাতন
নাবালিকাকে দিনের পর দিন যৌন নির্যাতন
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: নাবালিকাকে দিনের পর দিন যৌন হেনস্তা। হুমকি দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগ। অবশেষে অভিযুক্ত যুবককে হাতেনাতে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ।
জানা যাচ্ছে, নির্যাতিতা নাবালিকার বয়স প্রায় ১৭। প্রতিবেশী যুবকের কাছে যৌন নির্যাতনের শিকার হয় সে। দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। শেষমেশ গ্রেফতার অভিযুক্ত। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কয়েক মাস ধরেই ওই যুবক পাড়ার নাবালিকাকে যৌন হেনস্থা করছিল। এমনকি নাবালিকাকে হুমকিও দেওয়া হয়। যাতে সে কারুর কাছে মুখ না খোলে।
advertisement
advertisement
নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার প্রতিবেশি যুবক
নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার প্রতিবেশি যুবক
বিষয়টি জানাজানি হতেই মঙ্গলবার নির্যাতিতা নাবালিকার পরিবার গাইঘাটা থানার দারস্থ হয়। যুবকের বিরুদ্ধে যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে শুরু করে পুলিশ। এরপরেই গাইঘাটা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ। অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রতিবেশী নাবালিকাকে দিনের পর দিন যৌন হেনস্তা, হুমকি! গাইঘাটায় হাতেনাতে গ্রেফতার যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement