advertisement

'আমি ক্লাস ৮ পাস!' পুলিশ ধমকাতেই ভেঙে পড়ল ডাক্তার

Last Updated:

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দিন ধরেই দাঁতের চিকিত্‍‌সার পসার জমিয়ে ছিল রোহিত৷ ভুল পদ্ধতিতে দাঁতের চিকিত্‍‌সা করে অনেকেরই দাঁতের যন্ত্রণা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়৷ দিন কয়েক আগে সন্দেহ হয় কয়েকজনের৷ রোহিতকে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা৷

#বাগনান: অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে দিব্যি দাঁতের চিকিত্‍‌সা চালাচ্ছিল হাওড়ার বাগনানের এক ভুয়ো ডাক্তার৷ চিকিত্‍‍সা পদ্ধতিতে সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারাই বৃহস্পতিবার ওই ভুয়ো ডাক্তারকে ধরিয়ে দিলেন পুলিশের হাতে৷ ধৃত ডাক্তারের নাম রোহিত মল্লিক৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দিন ধরেই দাঁতের চিকিত্‍‌সার পসার জমিয়ে ছিল রোহিত৷ ভুল পদ্ধতিতে দাঁতের চিকিত্‍‌সা করে অনেকেরই দাঁতের যন্ত্রণা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়৷ দিন কয়েক আগে সন্দেহ হয় কয়েকজনের৷ রোহিতকে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা৷
পুলিশ এসে জেরা করতেই ভেঙে পড়ে রোহিত৷ জানায়, সে অষ্টম শ্রেণি পর্যন্তই পড়াশোনা করেছে৷ কলকাতার এক দাঁতের ডাক্তারের সহায়কের কাজ করত৷ তারপরই নিজে চিকিত্‍‍সা করা শুরু করে৷ চেম্বারেই তাকে গ্রেপ্তার করে বাগনান থানার পুলিশ৷
advertisement
advertisement
দেখুন: এক ভুয়ো ডাক্তারের হাস্যকর স্বীকারোক্তি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'আমি ক্লাস ৮ পাস!' পুলিশ ধমকাতেই ভেঙে পড়ল ডাক্তার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement