Bankura News: ফের দাঁতালের তাণ্ডব! হাতির হানায় ভাঙল দোকান, বাড়ি
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ankita Tripathi
Last Updated:
হাতির হানা অব্যাহত উত্তর বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের শ্রীচন্দ্রপুর গ্রামে। হাতির হানায় ভাঙল বাড়ি ও দোকান।
বাঁকুড়া: “হাতি মেরা সাথী”! এই কথাটা বাঁকুড়ার বেশ কয়েকটা এলাকার মানুষ নিজের মনে মনে বিশ্বাস করে নিয়েছেন। হাতির সঙ্গে তাদের বাস। কখনও ফসল নষ্ট, তো কখনও ঘরবাড়ি ভেঙে ফেলা, হাতির খামখেয়ালিপনা সহ্য করে আসছে বাঁকুড়ার মানুষ। আর একদিক থেকে সামাল দেওয়ার যথেষ্ট চেষ্টা করছে বন দফতর। একদিকে বাঁকুড়ায় বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ অপরদিকে, হাতি এসে ভেঙ্গে ফেলছে বাড়ি।
হাতির হানা অব্যাহত উত্তর বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের শ্রীচন্দ্রপুর গ্রামে। হাতির হানায় ভাঙল বাড়ি ও দোকান। বৃষ্টির মধ্যেই রাতে গঙ্গাজলঘাটি রেঞ্জের শ্রীচন্দনপুর গ্রামে তাণ্ডব চালায় দল ছুট দুটি হাতি। কলগোড়া বাজারে প্রথমে আস্তিক মুখার্জীর একটি গুমটি ভাঙ্গে হাতিগুলি তারপর গদরি বাউরির বাড়িতে হানাদেয়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ।
advertisement
advertisement
জানা গিয়েছে, এই মুহূর্তে গঙ্গাজলঘাটি রেঞ্জে হাতি রয়েছে তিনটি, কাল্লাপুরে-দুটি ও লটিয়াবনীতে-একটি। ওই হাতি গুলিই খাবারের সন্ধানে গ্রামে ঢুকে হামলা চালিয়েছে বলে অনেকে মনে করছেন। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের দাবি, হাতির উপস্থিতি টের পেয়ে বাড়ির বাইরে যেতে সাহস পাননি তারা। আনুমানিক রাত তিনটা নাগাদ হাতি গ্রামে ঢুকে প্রায় আধ ঘণ্টা ধরে তাণ্ডবলীলা চালিয়েছে। এই ঘটনার পর তারা যথেষ্ট আতঙ্কিত বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: পিশাচ একটা! কলেজ পিকনিকে গিয়ে কী করেছিল মনোজিৎ! আড়াল থেকে বেরল ভয়াবহ সত্য, শুনে আঁতকে উঠবেন
বন দফতর জানিয়েছে ক্ষতিগ্রস্তরা আবেদন জানালে সরকারী নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। হাতি প্রবণ এলাকা সংলগ্ন গ্রাম গুলিতে যথেষ্ট সমস্যা এবং ভয় দেখা যায়। সারা বছর ধরে দফায় দফায় হাতি চলে আসে লোকালয়ে। এ যেন এক চলমান এবং অবিরাম ঘটনা যার কোনও শেষ নেই।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 30, 2025 5:26 PM IST









