advertisement

Burdwan Rail Station Incident: টিকিট না থাকায় বর্ধমান স্টেশনে হেনস্থার অভিযোগ, পরীক্ষায় দেরি! বাড়ি ফিরে চরম পদক্ষেপ মেমারির কলেজ ছাত্রীর

Last Updated:

বছর কুড়ির জয়শ্রী রসুলপুর মাঠ পাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়শ্রী বর্ধমান ওমেন্স কলেজের দ্বিতীয় বর্ষ ইতিহাস অনার্সের ছাত্রী ছিলেন।

Rapid Read
ওই ছাত্রীকে দীর্ঘক্ষণ বর্ধমান জংশনে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ৷
ওই ছাত্রীকে দীর্ঘক্ষণ বর্ধমান জংশনে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ৷
সঙ্গে টিকিট না থাকায় ট্রেনের টিকিট পরীক্ষকের হাতে কলেজ ছাত্রীর হেনস্থা হওয়ার অভিযোগ। তাঁকে স্টেশনে বসিয়ে রেখে ফাইন করা হয়। পরীক্ষা দিতে না পারায় অপমান বাড়ি ফিরে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই ছাত্রী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে। মৃত ছাত্রীর নাম জয়শ্রী সরকার। তিনি বর্ধমান ওমেন্স কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
মৃতা ছাত্রীর পরিবার জানিয়েছে, শুক্রবার কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি। বর্ধমান স্টেশনে টিকিট পরীক্ষক ধরলে তিনি টিকিট দেখাতে পারেননি। বাবা মাকে ফোন করে বিষয়টি জানান ওই ছাত্রী। এরপর বাড়ি ফিরে পরিবারের অন্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে আত্মঘাতী হন।
মৃত কলেজ ছাত্রী জয়শ্রী সরকার৷
advertisement
advertisement
মৃত কলেজ ছাত্রী জয়শ্রী সরকার৷
শুক্রবার বিকালে ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। আজ শুক্রবার কলেজে জয়শ্রীর পরীক্ষা ছিল। সকালে তিনি পরীক্ষা দেওয়ার জন্য রসুলপুর থেকে ট্রেনে চেপে বর্ধমান যান। ট্রেন থেকে নামতেই প্লাটফর্মে টিকিট পরীক্ষককে টিকিট দেখতে চান৷ টিকিট দেখা না করায় ওই ছাত্রীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, কলেজের পরীক্ষার কথা জানালেও তাঁকে স্টেশনেই বসিয়ে রাখা হয়। পরে তাঁর কাছে ফাইন নেওয়া হয়। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় পরীক্ষা দিতে পারেননি তিনি।
advertisement
এর পর দুপুরে বাড়ি ফিরে আসেন ওই ছাত্রী। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। জয়শ্রীর মা রিঙ্কু সরকার বিএলও। তিনি এসআইআর-এর কাজে বিডিও অফিসে ছিলেন। বাবা বাইরের কাজ থেকে ফিরে এসে মেয়েকে নিজের ঘরে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন। এরপর তিনি চিৎকার করে উঠলে আশপাশের বাসিন্দারা এসে উপস্থিত হন। মেমারি থানায় বিষয়টি জানানো হয়। মেমারি থানার পুলিশ এসে ওই ছাত্রীর সংজ্ঞাহীন দেহ উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ বলেন, ওই টিকিট পরীক্ষক চরম অমানবিক ব্যবহার করেছেন বলে শোনা যাচ্ছে। বিস্তারিত খোঁজ নিচ্ছি। প্রয়োজনে আমরা রেলের বিরুদ্ধে আন্দোলনে নামবো। যদিও এ বিষয়ে রেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Burdwan Rail Station Incident: টিকিট না থাকায় বর্ধমান স্টেশনে হেনস্থার অভিযোগ, পরীক্ষায় দেরি! বাড়ি ফিরে চরম পদক্ষেপ মেমারির কলেজ ছাত্রীর
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement