advertisement

East Midnapur: 'কম দামে ৩০০ গ্রাম সোনা নিলামে বিক্রি আছে', তারপর যা হল, চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে

Last Updated:

এক্কেবারে সিনেমার মতো ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরে

#পূর্ব মেদিনীপুর: 'আসল' পুলিশের জালে ধরা পড়ে গ্রেফতার ৫ ভুয়ো পুলিশ! একেবারে ফিল্মি কায়দায় অল্প টাকায় সোনা বিক্রির টোপ দিয়ে পুলিশ সেজে এক ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগে ৩ ভুয়ো পুলিশ-সহ পাঁচজনকে গ্রেফতার করল নন্দকুমার থানার পুলিশ!
চাঞ্চল্যকর, এক্কেবারে সিনেম্যাটিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) নন্দকুমার থানার ব্যবত্তারহাট এলাকায়। ঠিক যেন সিনেমার টানটান চিত্রনাট্য! জানা গিয়েছে, ডানকুনির বামুনআড়ির বাসিন্দা সুজয় পাত্র। পেশায় সোনা ব্যবসায়ী সুজয়কে মুকুন্দ দাস নামে এক পরিচিত ব্যক্তি জানায়, কম দামে ৩০০ গ্রাম সোনা নিলামে বিক্রি আছে। ৯ লক্ষ টাকা দিলেই কম দরে পাওয়া যাবে দামী সোনা। তারই কথামতো সুজয় নিমতৌড়িতে এসে পৌঁছান। সেখান থেকে তাঁকে মুকুন্দ দাস-ই ব্যবত্তারহাটে নিয়ে আসে। এরপর গোপন জায়গায় দাঁড়িয়ে যখন টাকা এবং সোনা লেনদেন হচ্ছিল, সেই সময়ই ভুয়ো পুলিশ সেজে তিনজন ফিল্মি কায়দায় তল্লাসি চালানোর অভিনয় করে। সুজয়কে ভয় দেখিয়ে তাড়িয়েও দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
advertisement
এরপর তাঁর কাছে থাকা ৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বাকিদের গ্রেফতার করার অভিনয় করে ভুয়ো পুলিশের টিম। ঘটনার দিন গত ১৫ ফেব্রুয়ারি প্রতারিত সুজয় নন্দকুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে নন্দকুমার থানার পুলিশ ৩ ভুয়ো পুলিশ-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। আজ তাদের তমলুক আদালতে পেশ করা হয়।
advertisement
Sujit Bhowmik
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Midnapur: 'কম দামে ৩০০ গ্রাম সোনা নিলামে বিক্রি আছে', তারপর যা হল, চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement