Purba Bardhaman News: পূর্ব বর্ধমান জেলার এই মেয়ে পেল এক দারুণ সাফল্য, দেখুন বিস্তারিত
- Reported by:BONOARILAL CHOWDHURY
- Published by:Sovan Goswami
Last Updated:
মেয়েটির বয়স মাত্র ১৪ বছর । তবে বয়স ১৪ বছর হলেও , এই বয়সে তার এহেন সাফল্য দেখলে ভাল লাগবে।
পূর্ব বর্ধমান : দারুণ সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার এই মেয়ে । মেয়েটির বয়স মাত্র ১৪ বছর । তবে বয়স ১৪ বছর হলেও , এই বয়সে তার এহেন সাফল্য দেখলে ভাল লাগবে । রীতিমত অল্প বয়সে মেয়েটি এক দারুণ সাফল্য এনে সকলকে তাক লাগিয়ে দিয়েছে । মেয়েটির নাম সোনিয়া দত্ত। জানা গিয়েছে, সোনিয়া দত্ত পূর্বস্থলী ২ নম্বর ব্লকের তেলেনিও পাড়ার বাসিন্দা । পূর্ব বর্ধমান জেলার পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ের দশম ছাত্রী সে ।
জানা যায়, ছোট থেকেই সোনিয়ার খেলাধুলার প্রতি ঝোঁক ছিল। আর এবার সেই খেলাকে সঙ্গী করেই এক বড় সাফল্য পেল সোনিয়া । জানা গিয়েছে, চলতি বছর জানুয়ারি মাসের ২৮ এবং ২৯ তারিখ ,কলকাতা নিউ টাউনে আয়োজিত হয় একটি ক্যারাটে টুর্নামেন্ট। মোট পাঁচটি দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল । ভারত ছাড়াও ছিল নেপাল , মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা ।
advertisement
advertisement
ইতিমধ্যেই সোনিয়াকেবাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন ক্যারাটে প্রশিক্ষক নুপুর সরকার। বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, প্রত্যন্ত গ্রামের মেয়ে যে এই সাফল্য পেয়েছে আমরা তাতে খুশি। আগামী দিনে আরও ভালো ফল করুক আমি সেই আশীর্বাদ করব।
advertisement
এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দশম শ্রেণীর ছাত্রী সোনিয়া দত্ত। আর সেখানেই সে দ্বিতীয় স্থান লাভ করে। সোনিয়া এই বিষয়ে বলে , তার এই সাফল্যের জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এছাড়াও তার কোচ তাকে বিশেষ ভাবে সাহায্য করেছে । তার এই সাফল্যে সে অনেক খুশি হয়েছে ।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2024 5:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: পূর্ব বর্ধমান জেলার এই মেয়ে পেল এক দারুণ সাফল্য, দেখুন বিস্তারিত








