advertisement

Unique Marketing: পেঁয়াজ-রসুন দিয়ে দোকান সাজাতেই বাজিমাত! একলাফে বিক্রি বেড়ে দ্বিগুণ, মালামাল হচ্ছেন বর্ধমানের ব্যবসায়ী

Last Updated:

Unique Marketing: ৩০০ কেজি পেঁয়াজ এখন বাজারে সেরা মার্কেটিং টুল হিসেবে নজর কাড়ছে সকলের। অল্প খরচে, নিজস্ব উদ্ভাবনী বুদ্ধির জোরে নিজের ব্যবসা বাড়িয়ে তুলেছেন পূর্ব বর্ধমানের এই ব্যবসায়ী।

+
পেঁয়াজ

পেঁয়াজ রসুন দিয়ে সাজানো দোকান

সেহারাবাজার,পূর্ব বর্ধমান, সায়নী সরকারঃ আলো, ফুল কিংবা বাহারি ফেস্টুন নয়! দোকান সাজাতে ব্যবহার করা হয়েছে পেঁয়াজ আর রসুন। শুনে আবাক হচ্ছেন তো? ভাবছেন পেঁয়াজ-রসুন দিয়ে কেউ আবার দোকান সাজায় নাকি? ব্যবসায়ীরা সাধারণত দোকান সাজাতে বেছে নেন চোখধাঁধানো এলইডি লাইট, রকমারি ইলেকট্রনিক সামগ্রী বা ফুলের মতো জিনিস। তবে এই সব কিছু ছেড়ে ৩০০ কেজি পেঁয়াজ দিয়ে অভিনব কায়দায় দোকান সাজিয়ে নজর কেড়েছেন পূর্ব বর্ধমানের এক ব্যবসায়ী। এভাবে পেঁয়াজ, রসুন দিয়ে সাজানোর পর একলাফে বিক্রি দ্বিগুণ বেড়েছে বলে দাবি তাঁর।
পূর্ব বর্ধমানের সেহারাবাজার এলাকায় আলু, পেঁয়াজ, আদা, রসুনের পাইকারী ব্যবসা রয়েছে মিনহাজউদ্দিন চৌধুরীর। অভিনব কায়দায় দোকান সাজিয়ে সকলের নজর কেড়েছেন। এলইডি লাইট বা ফুল দিয়ে নয়, বরং নিজের ব্যবসার জিনিস দিয়েই দোকান সাজিয়েছেন তিনি। প্রায় ৩০০ কেজি পেঁয়াজ, কিলো খানেক রসুন দিয়ে নিজস্ব বুদ্ধিমত্তায় তিনি ও তাঁর দোকানের কর্মীরা মিলে দোকানের ‘ভোলবদল’ করেছেন। এই কাজ করতে সময় লেগেছে প্রায় ১০ দিন।
advertisement
আরও পড়ুনঃ হাওড়ার গর্ব ভাষাচার্য্য সুনীতিকুমার! বাংলা ভাষা-সংস্কৃতির ইতিহাস অনুসন্ধানে অসীম অবদান, আজও দিশা দেখাচ্ছে তাঁর কাজ
ব্যবসায়ী বলেন, আমার আলু, পেঁয়াজের পাইকারী ব্যবসা। দোকান এই ভাবে সাজানোর কারণ এটা একটা আকর্ষণ। দোকানে এখন অনেক লোক আসছে, সাজানোটা দেখছে। মূলত শখ করেই এই ভাবে সাজানো। আগে যা বিক্রি হত তার থেকে এখন দ্বিগুণ বিক্রি হয়। প্রায় ৬ বস্তা অর্থাৎ ৩০০ কেজি পেঁয়াজ দিয়ে সাজানো হয়েছে এবং প্রায় ১০ দিন সময় লেগেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিনব এই ডেকোরেশন দেখে অবাক ক্রেতারাও। তাঁরাও এই দোকান সাজানো দেখতে আসছেন। ক্রেতারা বলেন, একদিকে যেমন এভাবে দোকান সাজানোয় দোকানের আকর্ষণ আরও বেড়েছে, তেমনই আমাদেরও সুবিধা হচ্ছে। আমরাও বুঝতে পারছি দোকানে কী ধরনের জিনিস আছে এবং আমাদের কোন ধরনের জিনিস লাগবে। ৩০০ কেজি পেঁয়াজ এখন বাজারে সেরা মার্কেটিং টুল হিসেবে নজর কাড়ছে সকলের। অল্প খরচে, নিজস্ব উদ্ভাবনী বুদ্ধির জোরে নিজের ব্যবসা বাড়িয়ে তুলেছেন পূর্ব বর্ধমানের এই ব্যবসায়ী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Unique Marketing: পেঁয়াজ-রসুন দিয়ে দোকান সাজাতেই বাজিমাত! একলাফে বিক্রি বেড়ে দ্বিগুণ, মালামাল হচ্ছেন বর্ধমানের ব্যবসায়ী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement