advertisement

Dura Puja 2025 : ছোট ঠাকুর থেকে বিশাল প্রতিমা! নামখানার এই যুবকের হাতেই বদলে গেল গ্রামের পুজোর চেহারা

Last Updated:

নেহাত শখের বশে ঠাকুর তৈরি থেকে শুরু করে সেটাই যে তাঁর পেশা হয়ে যাবে, তা ভাবতে পারেন নি তিনি‌।

+
চলছে

চলছে প্রতিমা তৈরির কাজ

নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নিজের ইচ্ছাতেই দুর্গাপ্রতিমা তৈরি করা শিখে ঠাকুর গড়ে পুজো করেন নামখানার এক যুবক। ওই যুবকের নাম তরুন প্রধান। ২৫ বছর বছর ধরে এই কাজ করে আসছেন তিনি। ছোটবেলায় ঠাকুর দেখতে যেতেন অন্য গ্রামে। সেই থেকে প্রতিমা তৈরির কথা মাথায় আসে। যেমন ভাবনা, তেমন কাজ। বাড়িতে এসে তৈরি করতে শুরু করেন প্রতিমা। ছোট ছোট ঠাকুর করছিলেন তিনি। কিন্তু সেগুলি মনের মত হত না।
ফলে বাইরে থেকে অন্য প্রতিমা শিল্পীদের কাছে প্রতিমা তৈরি শিখতে যান। এরপর প্রতিমা তৈরি শিখে এসে বাড়িতেই তৈরি করতে শুরু করেন বড় প্রতিমা গড়ার কাজ। তাঁর সেই কাজে উৎসাহ জোগান গ্রামবাসীরা। গ্রামে শুরু হয় দুর্গাপুজো। তাঁর হাত ধরে গ্রামে বয়ে আসে খুশির জোয়ার। এখন প্রতি বছর পুজো আসলেই তিনি ঠাকুর তৈরির কাজে যেতে ওঠেন।
advertisement
advertisement
এভাবে নেহাত শখের বশে ঠাকুর তৈরি থেকে শুরু করে সেটাই যে তাঁর পেশা হয়ে যাবে, তা ভাবতে পারেন নি তিনি‌। এখন নিজের গ্রামের প্রতিমা ছাড়াও আরও কিছু ঠাকুর তৈরি করেন তিনি। সেগুলি আশেপাশের গ্রামগুলিতে নিয়ে যাওয়া হয়। তাঁর এই কাজ প্রশংসা কুড়িয়েছে সকলের কাছ থেকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঠাকুর তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে। তার মাঝেই পুরনো দিনের কথা মনে করে এখনও অতীতে হারিয়ে যান তরুন। ছোট ঠাকুর থেকে বড় ঠাকুর তৈরি সহ আরও অনেক কিছুই মনে পড়ে তাঁর। তিনি জানিয়েছেন, আগে মন্ডপ তৈরি করে পুজো করা হত। এখন পাকা দুর্গা দালান তৈরির কাজ চলছে। এবছর থেকে সেখানেই প্রতিমা উঠবে। নিজের একক প্রচেষ্টায় গ্রামে এই পুজোর প্রচলন করায় খুশি তরুন বাবু।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dura Puja 2025 : ছোট ঠাকুর থেকে বিশাল প্রতিমা! নামখানার এই যুবকের হাতেই বদলে গেল গ্রামের পুজোর চেহারা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement