advertisement

Dum Dum Lok Sabha Election Results 2024: এই নিয়ে চার বার সংসদে সৌগত, ৬০ হাজারে হারালেন বিজেপির শীলভদ্রকে! তৃতীয় সুজন

Last Updated:

Dum Dum Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষণা হল আজ। দমদম লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে জয়ী হলেন তৃণমূলের সৌগত রায়। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই দমদম।

এই নিয়ে চার বার সংসদে সৌগত
এই নিয়ে চার বার সংসদে সৌগত
দমদমঃ লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষণা হল আজ। দমদম লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে জয়ী হলেন তৃণমূলের সৌগত রায়। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই দমদম। সুজন-সৌগত-শীলভদ্রের লড়াইয়ে নজর ছিল সব মহলের। তবে, দিনের শেষে নিজের জয় অব্যাহত রাখলেন সৌগত রায়।
আরও পড়ুনঃ দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে রানিমাকে ৬০ হাজার ভোটে হারিয়ে পেলেন জয়
সাত দফার ভোটের শেষ দফায় ভোট হয় দমদমে। ভোট হয় ১ জুন তারিখে। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-গোপালপুর। মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৬৫৬ জন।
advertisement
advertisement
২০১৯ লোকসভা নির্বাচনে দমদম আসনে জয়ী হন সৌগত রায়। তাঁর প্রাপ্ত ভোট ৫ লাখ ১১ হাজার ৭০৭। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির শমীক ভট্টাচার্য। তাঁর প্রাপ্ত ভোট ৪ লাখ ৫৮ হাজার ২৭০। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৫৩ হাজার ভোটে জেতেন সৌগত রায়। তৃতীয় স্থানে থাকা সিপিআইএম-এর নেপালদেব ভট্টাচার্য পান ১ লাখ ৬৭ হাজার ২৪৯ ভোট। চলতি বছরও ফলাফল একই থাকল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dum Dum Lok Sabha Election Results 2024: এই নিয়ে চার বার সংসদে সৌগত, ৬০ হাজারে হারালেন বিজেপির শীলভদ্রকে! তৃতীয় সুজন
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement