advertisement

Lok Sabha Election Results 2019: ‘ বহুত দুখ হুয়া...’ বাবুলের কাছে হেরে হতাশ মুনমুন সেন

Last Updated:
#কলকাতা: নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন ৷ আসানসোলে ভোটের দিনের পাশাপাশি ১৯ তারিখ দক্ষিণ কলকাতা কেন্দ্রের একটি কলেজে নিজের ভোট দিতে গিয়েও জানিয়েছিলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী বাবুল হারছেনই ৷ এ ব্যাপারে কোনও সন্দেহ নেই তাঁর ৷ এর জন্য বেশ কয়েকটা নতুন শাড়িও কিনে রেখেছিলেন ৷ শুধুমাত্র নির্বাচনের ফলাফলের দিন সেই শাড়িগুলি তিনি পরবেন বলে ঠিক করেছিলেন ৷ কিন্তু আজ, বৃহস্পতিবার নির্বাচনের রেজাল্টের দিন সব হিসেবেই ওলট-পালট হয়ে গেল ৷ বিজেপি-র তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়র কাছে আসানসোল কেন্দ্রে ১৯৭,১৪৩ ভোটে হার হজম করতে হল তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেনকে ৷ গত বার বাঁকুড়া থেকে জিতলেও এবছর আসানসোলে জিততে ব্যর্থ সুচিত্রা কন্যা ৷
নির্বাচনের ফলাফলের আগের দিন মুনমুন সেন জানিয়েছিলেন, শাড়ি তাঁর খুব পছন্দের ৷ সকলেই যখন বলছে তিনি জিতবেন, তাতে আত্মবিশ্বাস অনেকাংশেই বেড়ে গিয়েছিল তাঁর ৷ ভয় পেলে মানুষের জন্য কাজ করা যায় না ৷ এতদিন তাঁর জন্য যাঁরা খেটেছেন, তাঁদের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি ৷ কিন্তু কোথায় কী ! বৃহস্পতিবার সকালে ইভিএম খোলার পর থেকেই প্রতি ঘণ্টায় দুঃসংবাদ বয়ে আসে মুনমুনের জন্য ৷ দুুপুর গড়াতেই হার নিশ্চিত হয়ে যায় তাঁর ৷ ভোটের ফল তাঁর পক্ষে না যাওয়ায় স্বভাবতই হতাশ মুনমুন ৷ সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাইছিলেন না তিনি ৷ শুধু বললেন ‘বহুত দুখ হুয়া.....’ !
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election Results 2019: ‘ বহুত দুখ হুয়া...’ বাবুলের কাছে হেরে হতাশ মুনমুন সেন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement