advertisement

একই দিনে ১২ জনের অপারেশন করে নজির গড়লেন কল্যাণীর চিকিৎসক

Last Updated:

নজিরবিহীন অস্ত্রোপচার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। একজন চিকিৎসক একই দিনে ১২ জন রোগীর শরীরে সফল পেসমেকার বসিয়ে নজির গড়লেন ৷

#কল্যাণী: নজিরবিহীন অস্ত্রোপচার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। একজন চিকিৎসক একই দিনে ১২ জন রোগীর শরীরে সফল পেসমেকার বসিয়ে নজির গড়লেন ৷ নজির গড়লেন গান্ধী মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডাক্তার চন্দন মিশ্র এই অসাধ্য কাজ করে দেখিয়েছেন। ডাক্তার মিশ্র দাবি এই অপারেশন শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কাছে নজিরবিহীন। তার কারণ একজন চিকিৎসক একই দিনে ১২ জন রোগীর শরীরে পেসমেকার বসানো এটাই প্রথম।
গত ২২ শে জুলাই নদিয়া তথা দেশের অন্যতম একমাত্র হার্টের হাসপাতাল গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এই নজিরবিহীন দৃষ্টান্তমূলক অপারেশন এর সাক্ষী। একজন রোগীর পেসমেকার বসাতে ন্যূনতম ৪৫ মিনিট সময় লাগে। ২২ শে জুলাই সকাল এগারোটা কুড়ি মিনিটে প্রথম অপারেশন শুরু করেন ডাক্তার মিশ্র ও তার টিম। সন্ধে সাতটা কুড়ি মিনিট নাগাদ ১২ জন রোগীর সফল অপারেশন সম্পন্ন হয়। মোট ১২ জন রোগীর মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা রোগী ছিলেন। প্রত্যেকের শারীরিক অবস্থা বর্তমানে ভালো ও সুস্থ। সরকারি হাসপাতাল এ এই ধরনের অপারেশন স্বাভাবিকভাবেই চিকিৎসক দের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। মোট ১০ জনের টিম কাজ করেছে এই অপারেশনে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই দিনে ১২ জনের অপারেশন করে নজির গড়লেন কল্যাণীর চিকিৎসক
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement