advertisement

Birbhum Pavement Dwellers :গভীর রাতে নিরাশ্রয় পথবাসীদের কম্বল দিলেন জেলাশাসক

Last Updated:

বেশ কয়েকদিন ধরেই শৈত্য প্রবাহ চলছে বীরভূমে (Cold Wave in Birbhum) । ঠান্ডায় নাজেহাল অবস্থা ছোট থেকে বড় সকলের

সিউড়ি : বীরভূমের জেলাশাসক বিধান রায় গেলেন বীরভূমের সিউড়ি রেলস্টেশনে (Suri Station) । দুঃস্থদের হাতে কম্বল ও মাস্ক তুলে দেন তিনি । বছরের শুরুতেই করোনা বাড়ছে  । রোজ বেড়ে চলছে পজিটিভ রোগীর সংখ্যা । করোনার সঙ্গে সঙ্গে নতুন বছরে নতুন আতঙ্কের নাম এখন ওমিক্রন ভ্যারিয়্যান্ট । তার মাঝেই বেশ জাঁকিয়ে পড়েছে শীত ।  বেশ কয়েকদিন ধরেই শৈত্য প্রবাহ চলছে বীরভূমে (Cold Wave in Birbhum) । ঠান্ডায় নাজেহাল অবস্থা ছোট থেকে বড় সকলের ।
তবে এই কনকনে ঠান্ডায় শীত থেকে বাঁচতে সন্ধে বেলায় ঘরে ঢুকে দরজা জানলা আটকে দিলেও রাস্তার ফুটপাতে বসে সারা রাত কাঁপছে সমাজের এক শ্ৰেণীর মানুষ । রাতের পর রাত কাঁপছে ঠান্ডায় বসে । তবে সে দিকে কারুর হুঁশ না থাকলেও তাঁদের কথা ভাবলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় । সারা দিনের সমস্ত কাজ সেরে শীতের রাতে ঠান্ডায় কম্বল নিয়ে জেলাশাসক নিজে পৌঁছে গেলেন বীরভূমের সিউড়ির রেলস্টেশনে ফুটপাতে থাকা মানুষের কাছে ।
advertisement
আরও পড়ুন : রাস্তায় নেমে দোকান বন্ধ করতে বাধ্য করল পুলিশ, কেন?
সেখানে গিয়ে তিনি কম্বলের সঙ্গে মাস্কও তুলে দিলেন তাঁদের সকলের হাতে । বীরভূম জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘ ঠান্ডা অনেক বাড়ছে । সেইসঙ্গে বেশ কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে বীরভূমে । ঠান্ডায় কষ্ট হচ্ছে ফুটপাতে থাকা মানুষদের । তাই কাজের মধ্যেও আমি কম্বল নিয়ে হাজির হলাম সিউড়ি রেল স্টেশনের ফুটপাতে । এই কনকনে ঠান্ডায় যাতে ফুটপাতবাসীরা একটু হলেও আরামে থাকতে পারেন, সেই কারণেই এই কম্বল দান ।’’
advertisement
advertisement
আরও পড়ুন : একদিনে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেল, উদ্বিগ্ন জেলা প্রশাসন
ফুটপাতে থাকা দুঃস্থ মানুষরা এই কনকনে শীতে জেলাশাসকের থেকে কম্বল উপহার পেয়ে দারুণ খুশি । কম্বল উপহার পাওয়ার পর দু’হাত তুলে আশীর্বাদ করেন জেলাশাসককে ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Pavement Dwellers :গভীর রাতে নিরাশ্রয় পথবাসীদের কম্বল দিলেন জেলাশাসক
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement